ঢাকা ০৫:২০ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ভূরুঙ্গামারীতে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২২:২৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ৬১০৭ বার পড়া হয়েছে

গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা শামছুল হক।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ভূরুঙ্গামারীতে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুলাই ২৪-এর নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা মো. শামসুল হককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত শামসুল হক তিলাই ইউনিয়নের কামাত আঙ্গারিয়া (মাদ্রাসা মোড়) গ্রামের মৃত আবু তাহেরের পুত্র এবং ভূরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৮ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানার একটি টিম তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়।

পড়ুন>> কাউনিয়ায় যুবলীগ নেতা গ্রেফতার

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “জুলাই ২৪-এর নাশকতা মামলাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে অভিযান চলছে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। আইন-শৃঙ্খলা বজায় রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে ভূরুঙ্গামারীতে নাশকতা, মাদক ও চাঁদাবাজি দমনে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।

স্থানীয়রা পুলিশের দ্রুত তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত রাখার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

আপডেট সময় : ০৬:২২:২৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫