ভূরুঙ্গামারীতে কিশোর গ্যাং এর আক্রমণে ২ মাদ্রাসা শিক্ষার্থী আহত: থানায় মামলা
- আপডেট সময় : ০৭:৪২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫ ৩১০৪৭ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে কিশোর গ্যাং এর আক্রমণে ২ মাদ্রাসা শিক্ষার্থী আহত: থানায় মামলা
ভূরুঙ্গামারীতে কিশোর গ্যাং এর আক্রমণে ২ মাদ্রাসা শিক্ষার্থী আহত: থানায় মামলা।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সংঘবদ্ধ কিশোর গ্যাং এর আক্রমনে মাদ্রাসার দুই শিক্ষার্থী গুরুত্বর আহত হয়েছে। আহত শিক্ষার্থীরা হলো সোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের ময়নুল হক এর ছেলে মইন বাবু ও পাইকেরছড়া ইউনিয়নের আদর্শ মোড় এলাকার আব্দুল গফুর এর ছেলে আব্দুল্লাহ আল জোবাইর । তারা উভয়ই ভূরুঙ্গামারী সিনিয়র মাদ্রাসায় আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র।
এই ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৮ জনকে আসামী করে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানাযায়, গত ১৭ জুলাই মইন বাবু ও আব্দুল্লাহ আল জোবাইর ভূরুঙ্গামারী সিনিয়র মাদ্রাসায় আলিম টেষ্ট পরীক্ষা দিয়ে তাদের বান্ধবীসহ ফেরার পথে উপজেলা সাব-রেজিষ্টার অফিসের সামনে পৌছা মাত্র কিশোর গ্যাং এর সংঘবদ্ধ একটি দল তাদের পথরোধ করে সাথে মেয়ে মানুষ কেন বলে এর কারণ জিজ্ঞেস করে।
পড়ুন>> শার্শায় ভ্যান থামিয়ে হতদরিদ্রের চাল ছিনতাইয়ের অভিযোগ
পরে ওই মেয়ের সাথে তাদের কথা আছে বলে ওই দুইজনকে চলে যেতে বলে। ওরা দুজন চলে না যাওয়ায় ০১নং বিবাদী তাদের অশ্লীলভাষায় গালিগালাজ, হুমকি ধামকি সহ একপর্যায়ে কিল ঘুষি দিলে তাহারা প্রাণের ভয়ে ছাত্রাবাসে চলে যায়। এরই জের ধরে গত ২০ জুলাই মইন বাবু ও আব্দুল্লাহ আল জোবাইর আইসিটি পরীক্ষা দিয়ে ভুরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা থেকে উপজেলা পরিষদ চত্বর দিয়ে ছাত্রাবাসে ফেরার সময় ০১নং বিবাদী সহ অন্যান্য বিবাদী এবং অজ্ঞাত ৭/৮ জনের সংঘবদ্ধ দল ০১নং বিবাদীর সাথে বেয়াদবি করেছে মর্মে দুইজনকে আটক করে।
উপজেলা পরিষদ হল রুমের পিছনে নিয়ে তাদেরকে নাকে ও বুকে কিল ঘুষি, লাথি ও এলোপাথাড়ি মারপিট করে এবং মাটিতে ফেলে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা চালায়। সেই সাথে তাদের মুখের দাড়ি উফরে ফেলে।
এসময় দুজনের পকেটে থাকা নগদ টাকা ও মোবাইলের সীম খুলে ফেলে মোবাইল ফোন নিয়ে নেয় এবং বিবাদীগণ ঘটনার বিষয়ে কাউকে জানালে পুনরায় মারপিট করাসহ হত্যা করার হুমকি দিয়ে চলে যায়। পরে তাদেরকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
পড়ুন>> শুভ সকাল; আজ শুক্রবার ১ আগষ্ট ২০২৫: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা
বিষয়টি স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ মিমাংসার উদ্যোগ নিলেও বিবাদী পক্ষের লোকজন শালিসে না আসায় নিরুপায় হয়ে মইন বাবুর বাবা মইনুল হক বাদী হয়ে গত ২৯ জুলাই নিম্নোক্তদের আসামি করেন।
মামলায় অভিযুক্তরা হলেন, ১। মোঃ নাঈম হোসেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী , ২। মোঃ আনাস উদ্দিন , ৩। মোঃ ফাহিম, ৪। মোঃ নাহিদ মিয়া , ৫। শ্রী বিরাজ , ৬। মোঃ রুমান মিয়া, ৭। মোঃ তাসফিক , ৮। শ্রী প্রনব সহ আরো অজ্ঞাত ৭/৮ জনের নামে একটি মামলা দায়ের করেন। মামলা নং ২৩, তারিখঃ ২৯/০৭/২০২৫।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামী ধরার চেষ্টা চলছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























