ভুরুঙ্গামারীর বাবুরহাট সীমান্তে ভারতীয় মদসহ ২ কিশোর আটক
- আপডেট সময় : ০৭:৪১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ ৩৩৮ বার পড়া হয়েছে
ভুরুঙ্গামারীর বাবুরহাট সীমান্তে ভারতীয় মদসহ ২ কিশোরকে আটক করে বিজিবি।
ভুরুঙ্গামারীর বাবুরহাট সীমান্তে ভারতীয় ৩ বোতল অফিসার চয়েজ মদের বোতলসহ ২ কিশোরকে আটক করেছে বাবুরহাট বিজিবি ক্যাম্পের টহলরত জোয়ানরা।
এলাকাবাসী ও বিজিবি সুত্রে জানাগেছে ১১ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৬.৩০ ঘটিকার সময় কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের আওতাধীন বাবুরহাট বিজিবি ক্যাম্পের হাবিলদার মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে টহল কালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
এই অভিযানে বাংলাদেশ-ভারতের আন্তর্জাতিক ১০০৫ নং সীমানা পিলার হতে ১.৫ অভ্যন্তরে চরভুরুঙ্গামারী ইউনিয়নের আরাজী পাইকডাঙ্গা নামক স্থান থেকে ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের মাদ্রাসা মোড়ের তালেব হোসেনের কিশোর পুত্র মো: তুহিন হোসেন(১৭) ও দেওয়ানের খামার গ্রামের সিরাজুল ইসলামের ইসলামের পুত্র মো: রাকিব হোসেন(১৬)কে ভারত থেকে ৩ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ নিয়ে আসার পথে তাদের আটক করে দেহ তল্লাসী করা হয়। তল্লাসীর সময় তাদের কাছ থেকে ভারতীয় ৩ বোতল অফিসার চয়েজ মদ উদ্ধার করা হয়।
এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১২ সিসি একটি ডিসকভার মোটর সাইকেলসহ তাদের আটক করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আটককৃতদের ভুরুঙ্গামারী থানায় সোপর্দ করে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন মাদকসহ ২ কিশোরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























