ভুরুঙ্গামারীতে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ নিয়োগ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভুরুঙ্গামারীতে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ নিয়োগ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

ভুরুঙ্গামারীতে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ নিয়োগ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
ভুরুঙ্গামারীতে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ নিয়োগ
ভুরুঙ্গামারীতে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ নিয়োগ।

 

 

ভুরুঙ্গামারীতে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ নিয়োগ

 

ভুরুঙ্গামারীতে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ নিয়োগ।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দীর্ঘদিনের জনদাবি ছিল যানজটমুক্ত উপজেলা সদর। অবশেষে সেই বহুল প্রতীক্ষিত দাবি পূরণে উদ্যোগ নিয়েছেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজুর রহমান। তাঁর নির্দেশে ভুরুঙ্গামারীতে দুইজন পুলিশ সদস্যকে ট্রাফিক পুলিশের দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে।

 

 

নিয়োগপ্রাপ্ত দুই সদস্য সার্বক্ষণিকভাবে ভুরুঙ্গামারী বাজার এলাকায় অবস্থান করে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত ও বাজার এলাকার যানজট নিরসনে কাজ করবেন।

 

 

বছরের পর বছর ধরে ভুরুঙ্গামারী বাজার, হাসপাতাল মোড়, কলেজ গেট ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় নিয়মিত যানজটের কারণে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিশেষ করে সকাল-বিকেল স্কুল-কলেজ ছুটির সময় পরিস্থিতি হয়ে উঠত আরও ভয়াবহ।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে বৃদ্ধ মা-বাবাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলে গ্রেপ্তার

 

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা বলেন, “পুলিশ সুপার মাহফুজুর রহমানের এই পদক্ষেপ ভুরুঙ্গামারীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে। আমরা আশা করছি, এখন থেকে বাজার এলাকায় যানজট অনেকটাই কমে আসবে।”

 

 

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ বলেন, “এসপি মহোদয়ের নির্দেশে দুইজন পুলিশ সদস্যকে ট্রাফিক দায়িত্বে নিয়োজিত করা হয়েছে। তারা সার্বক্ষণিকভাবে যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করবেন। প্রয়োজনে ভবিষ্যতে আরও সদস্য যুক্ত করা হবে।”

 

 

উল্লেখ্য, কুড়িগ্রাম পুলিশ সুপার মাহফুজুর রহমানের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভুরুঙ্গামারীবাসী জানিয়েছেন—এই কার্যক্রম ধারাবাহিকভাবে চললে উপজেলা সদর এলাকা একদিন সম্পূর্ণ যানজটমুক্ত হয়ে উঠবে বলে তারা বিশ্বাস করেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!