বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধান নির্বাচন কমিশনার
- আপডেট সময় : ১১:২৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধান নির্বাচন কমিশনার
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনের চারজন কমিশনার এই সৌজন্য সাক্ষাতে অংশ নেবেন।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বিষয়টি নিশ্চিত করে জানান, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি কমিশনের চলমান কার্যক্রম ও সার্বিক অগ্রগতির বিষয়ে তাকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে। গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর এটিই নির্বাচন কমিশনের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
পড়ুন>>জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ: নতুন বিল ও কমিটি গঠনে সর্বোচ্চ গুরুত্ব
ইসি সূত্রে জানা গেছে, বৈঠকে কমিশনের বর্তমান কাজের পাশাপাশি আগামী নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা এবং অক্টোবরের মধ্যে নির্বাচনি প্রস্তুতি গুছিয়ে আনার বিষয়ে আলোচনা হতে পারে। রাষ্ট্রপতির কাছে কমিশনের সামগ্রিক কর্মপরিকল্পনা তুলে ধরাই এই সাক্ষাতের মূল উদ্দেশ্য।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























