ফুসফুসের ক্ষত রোগে আক্রান্ত ঐশীর বাঁচার আকুতি  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ফুসফুসের ক্ষত রোগে আক্রান্ত ঐশীর বাঁচার আকুতি  : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
রবিবার ৯ আগস্ট ২০২৬; আজকের রাশিচক্র: কেমন কাটবে আজকের দিনটি রবিবার, ৯ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পূর্বাভাস আজ রবিবার ৯ আগষ্ট: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ রবিবার ৯ আগষ্ট: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই কাউনিয়া রেলবাজার পরিবহন সমিতির নির্বাচন সভাপতি ফিরোজ, সম্পাদক সিরাজুল ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২ বিশ্বনাথে সরকারী আদেশ অমান্য করে রাতের আধাঁরে গেইট নির্মাণের অভিযোগ ঠাকুরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু অল্প কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

ফুসফুসের ক্ষত রোগে আক্রান্ত ঐশীর বাঁচার আকুতি 

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
ফুসফুসের ক্ষত রোগে আক্রান্ত ঐশীর বাঁচার আকুতি 

ফুসফুসের ক্ষত রোগে আক্রান্ত ঐশীর বাঁচার আকুতি

ফুসফুসের ক্ষত রোগে আক্রান্ত এলিনা আক্তার ঐশী বাঁচার আকুতি জানিয়েছে। বিত্তবান মানুষের একটু সহযোগিতায় সুচিকিৎসা পেলে  সে ফিরে পাবে নতুন জীবন।

কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা মোঃ এনামুল হকের স্কুল পড়ুয়া কন্যা এলিনা আক্তার ঐশী প্রায় ৩ বছর পূর্বে ফুসফুসে ব্রণকাইটিস রোগে আক্রান্ত হয়। বর্তমানে ফুসফুসে ক্ষতের সৃষ্টি হয়েছে।

সে এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদের তত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। মেয়ের চিকিৎসার জন্য বাবা এ পর্যন্ত ২টি ট্রাকটর(কাকরা গাড়ী)  ও ৩০ শতক জমি বিক্রি করেছে।

এখন সে অন্যর জমিতে বাড়ী করে বসবাস করছে। বর্তমানে  মেয়ের চিকিৎসা করার মতো কোন টাকা পয়সা হাতে নেই তার। ২ মেয়ের মধ্যে ঐশী বড়। অন্যের গাড়ী চালিয়ে কোন রকম জীবিকা নির্বাহ করছে।

ডাক্তার বলেছেন মেয়েকে দ্রুত অপারেশন করাতে হবে এজন্য প্রায় ৭-৮ লাখ টাকার প্রয়োজন হবে। কিন্ত ঐশীর বাবা এত টাকা পাবে কোথায়। তাই মেয়ে কে বাঁচাতে বিত্তবান মানুষের নিকট এ বিকাশ ০১৭৬৫০৪৪৬৮৪ নম্বরে সাহায্য কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!