ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বি-১ বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র পল্টন ও প্রেস ক্লাবের সামনে অটোরিকশা চালকদের অবরোধ কর অঞ্চল-রংপুরে ৩৬ কর্মী নিয়োগ: আবেদন করবেন যেভাবে সিরিয়ায় ইসরায়েলের সামরিক অনুপ্রবেশ ও অবকাঠামো নির্মাণের তীব্র নিন্দা বারবার হামলা, নাসীরুদ্দীনের নিরাপত্তা নিয়ে এনসিপির গভীর উদ্বেগ প্রশিক্ষণ ছাড়াই পাঠদান করছেন আড়াই লাখের বেশি শিক্ষক সবার জন্য আবাসন নিশ্চিত করা জরুরি: রাষ্ট্রপতি প্রতিটি জেলা ও সিটি করপোরেশনে মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানে যুদ্ধের উত্তেজনা কমার লক্ষণ দেখছেন না কূটনীতিকরা নিরাপত্তার কড়াকড়ির মধ্যেও গুলশানে কেন বাড়ছে অপরাধ?

পল্টন ও প্রেস ক্লাবের সামনে অটোরিকশা চালকদের অবরোধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৯:৩০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর পল্টন ও জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা। সোমবার সকাল সাড়ে ১০টার পর থেকে শত শত অটোচালক তাদের কয়েকটি দাবি নিয়ে সড়ক অবরোধ করেন। এর পাশাপাশি রাজধানীর আরও কিছু এলাকায় অটো রিকশাচালকরা বিক্ষোভ ও খণ্ড মিছিল বের করেছেন। এতে ওইসব এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে ব্যাপক জ্যামের সৃষ্টি হয়েছে, ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

অবরোধের কারণ ও দাবি

আন্দোলনকারীরা জানান, অটো চার্জ দেওয়ার স্থানে বিদ্যুৎবিচ্ছিন্ন করার প্রতিবাদসহ কয়েকটি দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন। তাদের স্পষ্ট ঘোষণা, দাবি না মানলে তারা রাস্তা ছাড়বেন না। এদিকে সকাল থেকেই রামপুরা, বাড্ডা, মালিবাগ, খিলগাঁও, মতিঝিল, মিরপুর ও মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অটো চলাচল প্রায় বন্ধ রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি

অটোরিকশা চালকদের এই বিক্ষোভ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। রমনা বিভাগের উপ-কমিশনার জাহিদুল ইসলাম বলেন, পুলিশের সতর্ক অবস্থানে রয়েছে। অটোচালকদের সমাবেশ থেকে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, সে ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে। শাহবাগ থানা সূত্রে জানানো হয়েছে, অটোরিকশাচালকরা খণ্ড খণ্ড মিছিল বের করেছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ বিশেষ সতর্কাবস্থায় কাজ করছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পল্টন ও প্রেস ক্লাবের সামনে অটোরিকশা চালকদের অবরোধ

আপডেট সময় : ০১:১৯:৩০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬