দৌলতপুরে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৪৩:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে
দৌলতপুরে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
দৌলতপুরে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত।
কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২২ অক্টোবর উপজেলার প্রাগপুরে এই কর্মী সম্মেলনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে বলেছেন, আপনি নির্বাচনী প্রচারণা শুরু করেন। মহিলা কর্মীদের মাঠে নামান, মানুষের দুয়ারে দুয়ারে যাওয়ার নির্দেশ দিয়ে বলেন মানুষের মাঝে রাষ্ট্র মেরামতে ৩১দফা সম্বলিত লিফলেট বিতরণের মাধ্যমে মানুষকে জানাতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামীর বাংলাদেশ কিভাবে নির্মাণ করতে যাচ্ছেন, কেমন হবে রাষ্ট্র কাঠামো।
জনাব বাচ্চু মোল্লা বলেন, আমাদের নেতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের কারনে দীর্ঘ ১৭ বছর ইউরোপ কান্ট্রিতে থাকায় তিনি রাজনৈতিকভাবে অনেক সমৃদ্ধ হয়েছেন, আমার বিশ্বাস তিনি আগামীর বাংলাদেশকে ইউরোপীয় ধাঁচে গড়ে তুলবেন। তাই নিজেদের মধ্যে সকল কলহ, ভুল বোঝাবুঝি নিরসন করে ধানের শীষ প্রতীকেকে ব্যাপক ভোটের ব্যবধানে বিজয়ী করে জনাব তারেক রহমানকে দৌলতপুরের আসনটি উপহার দিতে এখন থেকে নিরলসভাবে কাজ করে যেতে হবে।
পড়ুন>> কাউনিয়ায় আইপিএস টেকনিশিয়ান ইয়াবাসহ গ্রেফতার
কর্মী সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন, থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম, সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আজমল হোসেন চেয়ারম্যান, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান।
এছাড়াও উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক এম ফরজউল্লাহ, প্রাগপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান সোনা মেম্বার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান মাস্টার, ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল, যুগ্ম আহ্বায়ক বেনজির আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























