দৌলতপুরে দুর্ধর্ষ ডাকাতি: গবালীপশু ও স্বর্ণালংকার লুট।
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের দৌলতখালী পোস্ট অফিস পাড়ায় কৃষক আক্কাস আলীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
রবিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত অনুমানিক ১ টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটেছে। প্রায় ঘন্টা ব্যাপী কৃষকের বাড়িতে প্রধানগেট ও বসত ঘরের দরজা ভেঙে ডাকাতি সংঘটিত হয়। আক্কাস আলী (৫০) দৌলতখালী গ্রামের পোস্ট অফিস পাড়ার মৃত আজিজুল হকের ছেলে।
এ বিষয়ে আক্কাস আলী বলেন, রবিবার রাত অনুমানিক ১টার পরে ডাকাত দল আমার বাড়িতে হানা দেয়। আমার বাড়িটি ইট দিয়ে নির্মাণ করায় তারা সহজে প্রবেশ করতে না পেরে, আমাদের ডেকে ঘরের দরজা খুলতে বলে।
আমরা ঘরের দরজা না খুলে দিলে ডাকাত দল তাদের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা করে ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দুইটি গরুসহ স্বর্ণালংকার এবং ঘরের মূল্যমান মালামাল লুটপাট করে নিয়ে যায়। তবে ভয়ে থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দিতে পারেননি বলে তিনি জানান।
দৌলতপুর থানা অফিসার ইনচার্জ সোলাইমান শেখ বলেন এ বিষয়ে কেউ লিখিত ভাবে কোন অভিযোগ পায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply