দুর্গাপূজায় প্রথমবারের মতো বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
- আপডেট সময় : ০৪:৪২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সাধারণ যাত্রীদের সড়কপথের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে প্রথমবারের মতো বিশেষ বাস সার্ভিস পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩। ইরান হামলায় ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র: সিএনএন।
ঘোষণা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বিআরটিসির এই বিশেষ বাস সার্ভিস কার্যকর থাকবে। যাত্রীরা আগামীকাল শুক্রবার থেকেই সারা দেশে অবস্থিত সংস্থাটির ২২টি ডিপো থেকে বাসের অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন। এছাড়া প্রয়োজনের ভিত্তিতে বিশেষ রিজার্ভ ব্যবস্থাও রাখা হয়েছে। পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮। অস্ট্রেলিয়ায় হোয়াইটওয়াশড হলেও ‘অর্জন’ দেখছেন জ্যোতি। বিআরটিসির চেয়ারম্যান তারিকুল, বান্দরবানের ডিসি নাজনীন। নারী চালক-কন্ডাক্টর নিয়ে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’।
বিআরটিসি জানিয়েছে, রাজধানী ঢাকা ও গাজীপুর থেকে রংপুর, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, পাবনা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড়, ভূরুঙ্গামারী, মাদারীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোণা, কিশোরগঞ্জ, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ এবং চট্টগ্রামসহ বিভিন্ন আন্তঃজেলা রুটে এই সেবা দেওয়া হবে। প্রাথমিকভাবে ২০০টি বাস প্রস্তুত রাখা হয়েছে, তবে যাত্রীদের চাহিদার ভিত্তিতে বাসের সংখ্যা আরও বাড়ানো হতে পারে।
যাতায়াত ব্যবস্থার সুবিধার্থে ঢাকার মতিঝিল বাস ডিপো, ফুলবাড়িয়া সিবিএস-২, সায়েদাবাদ বাস টার্মিনাল, গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা মোড় এবং মহাখালী বাস টার্মিনালে ৬০টি বাস স্ট্যান্ডবাই রাখা হয়েছে।
পূজার এই বিশেষ বাস সার্ভিস সংক্রান্ত যেকোনো প্রয়োজনে যাত্রীদের বিআরটিসির নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। যাত্রীরা ০২৪১০৫৩০৪২ নম্বরে টেলিফোন অথবা ০১৩২৪২৯৩৯৭৪ ও ০১৭১৮১৮৩৫৮৯ নম্বরে মোবাইল ফোনে সরাসরি যোগাযোগ করতে পারবেন।
উল্লেখ্য যে, দুর্গাপূজার ছুটিতে যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বিশেষ সার্ভিসের পাশাপাশি ৩ জোড়া বিশেষ ট্রেন পরিচালনার উদ্যোগও নেওয়া হয়েছে।
সূত্র: ডেইলি স্টার বাংলা
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























