তেরঙ্গা ওড়াও কর্মসূচির আগে ফের আটক অভিজিৎ দীপকে
- আপডেট সময় : ০৮:৫৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
দিল্লিতে প্রস্তাবিত ‘লেহরা দো তিরঙ্গা’ (তেরঙ্গা ওড়াও) কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার ঠিক কয়েক মিনিট আগেই তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে তার বাসভবন থেকে আটক করেছে পুলিশ। এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার তাকে আটক করা হলো। এর আগে শনিবার মুম্বাই থেকে বিমানে দিল্লিতে পৌঁছানোর পরপরই তাকে আটক করা হয়েছিল। সিজেপি জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় তাদের ‘প্ল্যান বি’ বা বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছে। একই দিনে মানডি হাউস এলাকা থেকে মিছিল চলাকালে আইসা নেত্রী নেহা বোরা ও অন্যান্য বহু আন্দোলনকারীকে পুলিশ হেফাজতে নেয়। ভোটার তালিকায় কারচুপির অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আন্দোলন চালিয়ে আসছিলেন সিজেপি ও বিরোধী ছাত্র-যুব সংগঠনের নেতারা।
শুক্রবার দুপুরে অভিজিৎ দীপকের নয়াদিল্লির বাড়িতে উপস্থিত হয়ে পুলিশ তাকে ‘তিরঙ্গা যাত্রা’ না করার পরামর্শ দেয়। সেই মুহূর্তের একটি ভিডিওতে দেখা যায়, কাঁধে জাতীয় পতাকা জড়িয়ে সোফায় বসে থাকা অভিজিৎ পুলিশকে প্রশ্ন করেন, তার বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে। জবাবে উসকানিমূলক সোশ্যাল মিডিয়া পোস্টের নোটিশ পড়ে শোনালে তিনি এটিকে ‘মশকরা’ আখ্যা দিয়ে পুলিশকে সহিংসতায় উসকানি দেওয়ার প্রমাণ দেখানোর চ্যালেঞ্জ জানান। এমনকি ক্ষোভ প্রকাশ করে তিনি নিজেকে ফাঁসি দেওয়ার কথা বলেন এবং জানান যে তিনি কারাগারে যেতেও প্রস্তুত। জবাবে পুলিশ তাকে জানিয়ে দেয়, তেরঙা পতাকা বহন করা অপরাধ না হলেও বিনা অনুমতিতে সমাবেশ বা মিছিল করা বেআইনি এবং তা ‘ফ্ল্যাগ কোড’ বা জাতীয় পতাকা বিধির পরিপন্থী। এক সময় দীপকে তার সামনে বসা পুলিশকর্মীকে বলেন, “আপনারা এসব কী মশকরা শুরু করেছেন। পুলিশকে উদ্দেশ্য করে দীপকে বলেছেন, “বরং আমাকে ফাঁসিই দিয়ে দিন না। নিজের বাড়িতে থাকা অবস্থায়, যখন অন্য পুলিশ সদস্যরা ঘটনার ভিডিও ধারণ করছিলেন, তখন দীপকে তাদের এই চ্যালেঞ্জ ছুড়ে দেন। বৃহষ্পতিবার গভীর রাতে এক সাংবাদিক সম্মেলনে দীপকে তার গ্রেপ্তার হওয়ার আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, তিনি কারাগারে যেতেও প্রস্তুত। দীপকেকে আরও জানানো হয়েছে যে, তেরঙা পতাকা বহন করা আইনত অপরাধ নয়, তবে অনুমতি ছাড়া মিছিল বের করা বা ভিড় জমানো বিধিনিষেধের লঙ্ঘন এবং এর জন্য পুলিশ আইনি ব্যবস্থা নিতে পারে। এছাড়া, ‘ফ্ল্যাগ কোড’ (জাতীয় পতাকা বিধি) অনুযায়ী জাতীয় পতাকাকে যথাযথ সম্মান প্রদর্শনের বাধ্যবাধকতা সম্পর্কেও তাকে অবহিত করেছে পুলিশ।
কর্মসূচি ব্যাহত করতে প্রশাসনিক নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিরোধীরা অভিযোগ তুলেছেন। পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী, যন্তর মন্তরে তেরঙ্গা ওড়ানোর দায়ে সিজেপির দুই নেতাকে পাঁচ দিনের জন্য তিহাড় জেলে পাঠানোর প্রতিবাদে সিজেপি, বামপন্থী ছাত্র-যুব সংগঠন ও আম আদমি পার্টি সেন্ট্রাল পার্কে এই সমাবেশের ডাক দেয়, যাতে কংগ্রেসের সমর্থন ছিল। তবে নিউ দিল্লি মিউজিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি) প্রশাসনিক কারণ দেখিয়ে ১৬ ও ১৭ অক্টোবর সাধারণ মানুষের জন্য কনট প্লেসের সেন্ট্রাল পার্ক বন্ধ রাখার ঘোষণা দেয়। পাশাপশি সেখানে ১৬৩ ধারা জারি করে ১১ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়। দিল্লি পুলিশ জানিয়েছে, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এবং যন্তর মন্তরের পথে থাকা অন্যতম প্রধান ব্যবসার কেন্দ্র ‘কনট প্লেস’ ও এর আশপাশের এলাকায় ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’ (-এর ১৬৩ ধারার অধীনে ১১ জনের বেশি জমাযেতে একটি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কংগ্রেসও এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছিল।
নিরাপত্তা নিশ্চিত করতে পুরো রাজধানী জুড়ে ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়। সেন্ট্রাল পার্ক, রাজীব চক, যন্তর মন্তর, পালিকা বাজার ও মেট্রো স্টেশনসহ বিভিন্ন সংবেদনশীল স্থানে ৬,০০০-এর বেশি পুলিশ সদস্য, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের (সিএপিএফ) ২২০টি কোম্পানি এবং বর্ধিত সিসিটিভি নেটওয়ার্ক মোতায়েন করা হয়। অন্য জেলা থেকেও অতিরিক্ত পুলিশ আনা হয়। এর আগেই অভিজিৎ দীপকে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে পুলিশ তাকে আটক করতে পারে এবং তদন্তকারীরা তার ওপর সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছেন। বিকেল ৫টার প্রস্তাবিত মিছিলের আগে অন্যান্য জেলা থেকেও অতিরিক্ত কর্মী মোতায়েন করা হচ্ছে।
এদিকে উৎসবে ব্যবসার ক্ষতির শঙ্কায় ব্যবসায়ীরা সেন্ট্রাল পার্কে বিক্ষোভ বন্ধের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে গেলেও আদালত কোনো জরুরি নির্দেশ দিতে অস্বীকৃতি জানিয়েছে। আদালতের বেঞ্চ প্রত্যাশা ব্যক্ত করে বলে যে সবার শুভবুদ্ধির উদয় হবে এবং আন্দোলনকারীদের প্রতি সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল যেন বিঘ্নিত না হয় তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সূত্র: মানবজমিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






















