তাহিরপুরে দুপক্ষের সংঘর্ষে শিশু ও নারীসহ আহত ২০ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাহিরপুরে দুপক্ষের সংঘর্ষে শিশু ও নারীসহ আহত ২০ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব শারীরিক অসুস্থতায় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উচ্চশিক্ষায় নতুন দিগন্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থার আহ্বান প্রধানমন্ত্রীর সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে রিট খারিজ তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

তাহিরপুরে দুপক্ষের সংঘর্ষে শিশু ও নারীসহ আহত ২০

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
তাহিরপুরে দুপক্ষের সংঘর্ষে শিশু ও নারীসহ আহত ২০
তাহিরপুরে দুপক্ষের সংঘর্ষে আহতদের একাংশ

 

 

তাহিরপুরে দুপক্ষের সংঘর্ষে শিশু ও নারীসহ আহত ২০

 

তাহিরপুরে দুপক্ষের সংঘর্ষে শিশু, নারীসহ ২০ জন আহত।
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় দুই পক্ষে সংঘর্ষ ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে সুনামগঞ্জ সদর হাসপাতাল ও তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

 

মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লাকমা গ্রামের সড়কে ঘটনাটি ঘটে।

 

 

 

স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে হাবিবুর রহমান ও রাশিদ মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হাবিবুর তার ১৫-২০ সহযোগিদের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাশিদ মিয়ার উপর হামলা চালিয়ে রাশিদ মিয়া(৭০)কে পিঠিয়ে একটি পা ভেঙে দেয়।

 

খবর পেয়ে রাশিদ মিয়ার লোকজন আসলে তাদেরকেও ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে পিঠিয়ে লোকমান মিয়া(৩৫) দুলাল মিয়া(৩২), শিশু আরিফুল ইসলাম(৫), হেকমত আলী (৩৯), বাছির মিয়া(৫৩)কে মাথা পায়ে ও শরীরে গুরুত্বর আহত করে।

পড়ুন>>পূর্ব শত্রুতার জেরে গভীর রাতে হামলা গুরুতর আহত ১

 

এরপর রাশিদ মিয়ার লোকজন পাল্টা হামলা চালিয়ে হাবিবুর রহমানের পক্ষের জায়েদা (৩০), জামির আলী (২৮) ও কালা মিয়া (৩৫) আহত করে। খবর পেয়ে ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ মোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

 

 

সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে। এই বিষয় লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইন গত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!