ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোর থেকে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার জনগণের সঙ্গে সম্পৃক্ত হতে এমপিদের প্রধানমন্ত্রীর কড়া বার্তা ফেনীতে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার বেশি মূল্যের মদ ও গরু জব্দ রাণীশংকৈলে শয়নকক্ষ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার: মায়ের মামলায় অপমৃত্যুর তদন্ত এনসিসি ব্যাংকে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ পরিচালনা পর্ষদ নির্বাচন রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন দোহা–রিয়াদ রুটে কাতার এয়ারওয়েজের একাধিক ফ্লাইট বাতিল বিরল ও পীরগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার রাণীশংকৈলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা, ৫৫ মণ্ডপের নিরাপত্তায় জোর

তাড়াশে গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল

সৃষ্টি কৃষি ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩ ২১৮ বার পড়া হয়েছে

তাড়াশে গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের তাড়াশে গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। প্রায় সব জায়গায় চোখে পড়ছে মুকুলে ছেয়ে যাওয়া অসংখ্য আমগাছ।

এভাবে ফাগুনে গাছে গাছে প্রস্ফূটিত আমের মুকুল সর্বত্র ছড়াচ্ছে স্বর্ণালী আভা। এসেছে ঋতুরাজ বসন্ত। আগুন ঝরা ফাগুনে গাছে গাছে জেগে উঠছে সবুজ পাতা।

প্রকৃতির পালাবদলে তাড়াশের বিভিন্ন এলাকায় আম গাছগুলোতে মুকুলের মিষ্টি সুবাসে মৌ-মৌ করছে প্রকৃতি।আবহাওয়া অনুকূলে থাকায় তাড়াশের আম গাছ গুলোতে এবার বাম্পার মুকুল এসেছে। গাছ পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছে আম চাষীরা।

আম চাষ লাভজনক হওয়ায় আম চাষের জমির পরিমাণও বৃদ্ধি পাচ্ছে ।তাড়াশে শতাধিক জাতের আম চাষ হয়।এর মধ্যে সুস্বাদু গোপালভোগ, ক্ষিরসাপাত, ল্যাংড়া, ফজলী, আশ্বিনা, বৃন্দাবনী, লক্ষণভোগ, কালীভোগ, আম্রপালি জাতের আমই বেশি চাষ হচ্ছে।

মাঘ মাসের শুরুর দিক থেকেই গাছে গাছে মুকুল আসতে শুরু করে তাড়াশের আম গাছ গুলোতে। ফাল্গুনের প্রথম পর্যায়ে এসে মুকুলে মুকুলে পরিপূর্ণ হয় গাছগুলো। এরই মধ্যে গাছগুলোতে ছত্রাকনাশক স্প্রে করেছেন চাষীরা।

কোনো কোনো গাছে আমের দানা বাঁধতেও শুরু করেছে। কৃষকরা জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার তাড়াশের অধিকাংশ গাছ মুকুলিত হয়েছে।

ইতিমধ্যে ৮৫ শতাংশ আম গাছেই মুকুল এসেছে। গাছে গাছে প্রচুর মুকুল দেখে বাম্পার ফলনের আশা করছে চাষিরা। আমের মুকুল আসার আগে-পরে যেমন আবহাওয়ার প্রয়োজন, এ বছর তা বিরাজ করছে।

কুয়াশা কম এবং আকাশে উজ্জ্বল রোদ থাকায় আমের মুকুল সস্পূর্ণ প্রস্ফুটিত হয়েছে। প্রাকৃতিক কারণেই এবার বাড়ছে। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তাড়াশে গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল

আপডেট সময় : ০২:৫৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩