ডোমারে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন পিতা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ডোমারে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন পিতা : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কাতারে গৃহহীন বিড়াল সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণই সমাধান ইউরোপীয় জাহাজ জব্দের পরিকল্পনা বাস্তবায়িত হলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া: পুতিন আখেরি চাহার সোম্বা: পালন ও তাৎপর্য নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আজ সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াত-আওয়ামী লীগের অবস্থান: সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ভূরুঙ্গামারীতে করতোয়া পত্রিকার ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাত নেতার সর্বোচ্চ শাস্তির দাবি রাষ্ট্রপক্ষের নাগেশ্বরীতে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পালিত

ডোমারে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন পিতা

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
ডোমারে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন পিতা

 

 

 

ডোমারে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন পিতা

 

ডোমারে মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড।
নীলফামারীর ডোমারে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ ও নিরুপায় হয়ে ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন পিতা নজরুল। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১শত টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

 

 

মঙ্গলবার ২১শে এপ্রিল বিকেলে উপজেলার ৮নং ডোমার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি দোলাপাড়া গ্রামের নজরুল ইসলামের সন্তান ওয়াহিদকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড এবং অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শায়লা সাঈদ তন্বী।

পড়ুন>>সুনামগঞ্জে হানি ট্র্যাপের চক্র দুই সদস্যকে আটক করেছে পুলিশ

 

 

 

এবিষয়ে ওয়াহিদের পরিবারের লোকজন জানায়, ওয়াহিদ দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। আমরা তাকে মাদক সেবন থেকে বিরত থাকতে বললে সে আমাদের পরিবারের লোকজনকে মারপিটসহ ঘরের জিনিসপত্র ভাংচুর করে। এমতাবস্থায় ওয়াহিদের বাবা নজরুল থানায় সংবাদ দিলে ডোমার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মাদকসেবনের দায়ে অভিযুক্ত ওয়াহিদকে আটক করে এবং তারা তাৎক্ষণিকভাবে ইউএনও মহোদয়কে বিষয়টি অবগত করেন।

 

 

ইউএনও ম্যাডাম দ্রুত ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে সাত মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও ১শত টাকা অর্থদণ্ড প্রদান করেন। এসময় তার ঘর থেকে মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।

 

 

 

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শায়লা সাঈদ তন্বী জানান, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়াহিদের ঘর থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তিনি দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাত মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শত টাকা জরিমানা করা হয়েছে।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!