ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন: ৫ দলের ৫ প্রার্থীর প্রতীক বরাদ্দ কুড়িগ্রামে দুই উপজেলায় শিক্ষক বদলিতে একই কায়দায় অনিয়ম যুক্তরাষ্ট্র-ইরান সংলাপে কাতারের মধ্যস্থতা ও মক্কা জোটকে সমর্থন জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাহিত্যে ২০২৬ সালের নোবেল জয়ী কানাডীয় কবি অ্যান কারসন বেঙ্গালুরুতে ‘ভোট সম্পদ সংক্রান্ত ঘটনায়’র প্রতিবাদে সরব প্রকাশ রাজ ঢাকার যানজট নিরসনে উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী বরিশালে মাদকের আসর থেকে এএসআইসহ চারজন আটক ডিপি ওয়ার্ল্ডের হাতে চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার দায়িত্ব ঢাকার রাস্তায় নারী চালকের রাইড শেয়ারিং সেবা ‘মায়া’

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন: ৫ দলের ৫ প্রার্থীর প্রতীক বরাদ্দ

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবির
  • আপডেট সময় : ১১:০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
  • ং

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন: ৫ দলের ৫ প্রার্থীর প্রতীক বরাদ্দ

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থাকা পাঁচ দলের পাঁচ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে প্রার্থী ও তাঁদের প্রতিনিধিদের হাতে প্রতীক তুলে দেওয়া হয়। জেলা নির্বাচন কর্মকর্তা ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।

প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন— বিএনপির মির্জা ফয়সল আমিন, জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

পড়ুন>>কুড়িগ্রামে দুই উপজেলায় শিক্ষক বদলিতে একই কায়দায় অনিয়ম

প্রতীক বরাদ্দের পর বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন পেয়েছেন ধানের শীষ, জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন পেয়েছেন দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম পেয়েছেন হাতপাখা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী পেয়েছেন বটগাছ এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ডাব প্রতীক। আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি। তিনি দলটির মহাসচিব ও সাবেক সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।

এর আগে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন এবং ২৯ অক্টোবর ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়।

পড়ুন>>বেঙ্গালুরুতে ‘ভোট সম্পদ সংক্রান্ত ঘটনায়’র প্রতিবাদে সরব প্রকাশ রাজ

ঠাকুরগাঁও সদর, নবগঠিত রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। নির্বাচনে ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে এখন আনুষ্ঠানিকভাবে নিভ্লুঢর্বাচনী মাঠে প্রচার-প্রচারণার প্রস্তুতি শুরু করেছেন প্রার্থীরা। ২৯ অক্টোবরের ভোটকে সামনে রেখে আসনটির বিভিন্ন এলাকায় প্রার্থীদের প্রচার কার্যক্রম আরও জোরদার হওয়ার প্রত্যাশা রয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন: ৫ দলের ৫ প্রার্থীর প্রতীক বরাদ্দ

আপডেট সময় : ১১:০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬