admin
১০ অক্টোবর ২০২২, ১১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ের হরিপুরের ঐতিহ্যবাহী অযত্নে অবহেলায় বিলুপ্তির পথে রাজবাড়িটি

ঠাকুরগাঁওয়ের হরিপুরের ঐতিহ্যবাহী অযত্নে অবহেলায় বিলুপ্তির পথে রাজবাড়িটি

ঠাকুরগাঁওয়ে হরিপুরের ঐতিহ্যবাহী  জমিদার বাড়ি । অযত্নে অবহেলায় বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী রাজবাড়িটি । মুসলিম শাসনামলে আনুমানিক ১৪০০ খ্রিস্টাব্দে ঘনশ্যাম কুন্ডু নামক একজন ব্যবসায়ী এন্ডি কাপড়ের ব্যবসা করতে আসেন হরিপুরে। তখন মেহেরুন্নেসা নামে এক বিধবা মুসলিম নারী এ অঞ্চলের জমিদার ছিলেন। তার বাড়ি মেদিনীসাগর গ্রামে। জমিদারির খাজনা দিতে হতো তাজপুর পরগনার ফৌজদারের কাছে। একসময় খাজনা অনাদায়ের কারণে মেহেরুন্নেসার জমিদারির কিছু অংশ নিলাম হয়ে গেলে ঘনশ্যাম তা ক্রয় করে নেন।

ইতিহাস থেকে জানা যায়, ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে ঘনশ্যামের বংশধরদের একজন রাঘবেন্দ্র রায় ব্রিটিশ শাসনামলে হরিপুর রাজবাড়ির কাজ শুরু করেন। তবে ওই সময় কাজটি সমাপ্ত করতে পারেননি তিনি। ঊনবিংশ শতাব্দীর শেষদিকে এসে রাঘবেন্দ্র রায়ের পুত্র জগেন্দ্র নারায়ণ রায় রাজবাড়ির অসমাপ্ত নির্মাণ কাজ সমাপ্ত করেন। ভবনটির পূর্বপাশে একটি শিব মন্দির এবং মন্দিরের সামনে নাট মন্দির রয়েছে। কালের গর্ভে রাজবাড়িটিতে থাকা একটি বিশাল পাঠাগার হারিয়ে গেছে। শিক্ষা ও সংস্কৃতি চর্চার এই ধারায় আলোকিত জীবনের যে আকাঙ্খা সেদিন মানুষের মধ্যে ছড়িয়ে গিয়েছিল তা আজও অনেকটাই বহমান রয়েছে এই হরিপুরে। রাজবাড়িটির যে সিংহদরজা ছিল তাও নিশ্চিহ্ন হয়ে গেছে। ১৯০০ সালের দিকে ঘনশ্যামের বংশধররা বিভক্ত হলে হরিপুর রাজবাড়িটিও দুটি আলাদা অংশে বিভক্ত হয়ে যায়। রাঘবেন্দ্র-জগেন্দ্র নারায়ণ রায় যে বাড়িটি তৈরি করেন তা বড় তরফের রাজবাড়ি নামে পরিচিত। এই রাজবাড়ির পশ্চিমদিকে নগেন্দ্র বিহারী রায় চৌধুরি ও গিরিজা বল্লভ রায় চৌধুরি ১৯০৩ সালে আরেকটি রাজবাড়ি নির্মাণ করেন যার নাম ছোট তরফের রাজবাড়ি। ঐতিহাসিক এই রাজবাড়িটি ঠাকুরগাঁও জেলা সদর থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে হরিপুর উপজেলায় অবস্থিত। হরিপুর উপজেলার কেন্দ্রস্থলে অবস্থিত রাজবাড়িটি ধীরে ধীরে লোকচক্ষুর অগোচরে হারিয়ে যাচ্ছে। পর্যাপ্ত যত্ন ও সুষ্ঠু তদারকির অভাবে আমাদের দেশের এই ঐতিহ্য আজ হারানোর পথে। রফিকুল ইসলাম নামে স্থানীয় এক যুবক বলেন, আগে ছোট বেলায় রাজবাড়িটিতে যা কিছু দেখেছি এখন তার অর্ধেকই নেই। সব ধ্বংস হয়ে গেছে। হরিপুর উপজেলার বীরগড় গ্রামের দশম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার রাজবাড়িটি দেখতে এসে সাংবাদিককে বলেন, আমাদের এই রাজবাড়িটি অযত্নে ও অবহেলায় ধ্বংস হয়ে যাচ্ছে। যদি রাজবাড়িটিকে সংরক্ষণ করা যেত তাহলে আমাদের ঠাকুরগাঁও জেলা ও উপজেলার জন্য এটি যুগের পর যুগ দর্শনীয় স্থান হয়ে থাকতো। ঠাকুরগাঁও শহর থেকে দেখতে আসা প্রশান্ত কুমার নামে এক পযর্টক সাংবাদিককে জানান, অনেক আশা করে এসেছিলাম রাজবাড়িটি দেখতে কিন্তু বাড়িটির অবস্থা দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। ঐতিহ্যবাহী দর্শনীয় একটি রাজবাড়ি এভাবে নষ্ট হয়ে যাচ্ছে যা খুব কষ্টদায়ক। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ করবো বাড়িটি সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার। হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল সাংবাদিককে বলেন, ইতিহাস ও ঐতিহ্যর অংশ হিসেবে হরিপুর জমিদার বাড়িটি আমাদেরই একটি সম্পদ।

এই জমিদার বাড়িটির ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণ করতে না পারা অত্যন্ত দুঃখজনক। যদি এই সম্পদ গুলোকে সঠিক ব্যবস্থাপনার আওতায় ও সংরক্ষণ করা না যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের ইতিহাস তুলে ধরা যাবে না। তিনি আশা করে আরো বলেন, প্রত্নতত্ত্ব অধিদফতর, হরিপুর উপজেলা প্রশাসন সহ উর্দ্ধতন কর্তৃপক্ষ যারা আছেন তারা জমিদার বাড়িটিকে সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এখানকার বিরুপ ও নোংরা পরিবেশের কারণে এখানে এসে অনেক দর্শনার্থী মুখ ফিরিয়ে নেন। কর্তৃপক্ষ যদি সুন্দর ব্যবস্থাপনায় আনতে পারে তাহলে আমাদের সীমান্তবর্তী উপজেলা হরিপুরের পর্যটন এলাকা হিসেবে দেশবাসীর কাছে সুনাম ছরাবে। হরিপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) বহ্নি শিখা আশা বলেন, জমিদার বাড়িটি সংস্কার ও সংরক্ষণের বিষয়ে আমরা প্রত্নতত্ত্ব অধিদফতরের ডিজি বরাবর আবেদন করেছি। আশা করছি প্রত্নতত্ত্ব অধিদফতর এটি সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আর যদি প্রত্নতত্ত্ব অধিদফতর ঠাকুরগাঁও জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনকে এটি সংরক্ষণের জন্য অনুমতি দেন তাহলে আমরা সংরক্ষণে ব্যবস্থা গ্রহণ করবো। জানা যায়, হরিপুর রাজবাড়িটি একটি শতবর্ষী স্থাপনা। বাংলাদেশের প্রত্নতাত্তিক স্থাপনার মধ্যে এটি একটি অন্যতম স্থাপনা। ঠাকুরগাঁও জেলার সংরক্ষণযোগ্য পুরাতন স্থাপনার তালিকায় এই রাজবাড়িটির নাম অন্তর্ভূক্ত আছে। জমিদারি পরিচালনার জন্য কাচারী, ধর্মীয় উৎসবের জন্য বিভিন্ন উপাসনালয়, বিনোদনের জন্য নাচমহল, নাগমহল, অন্দরমহল ও অন্ধকূপ ইত্যাদি স্থাপন করেছিলেন যার অধিকাংশই অযত্নে ও অবহেলার কারণে ধ্বংস হয়ে গেছে। এমনকি ২০২১ সালের বর্ষা মৌসুমে বাড়িটির সিঁড়ির একটি অংশ ধসে পরে যায়। মোঃ মজিবর রহমান শেখবাহী রাজবাড়িটি অযত্নে অবহেলায় বিলুপ্তির পথে ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

নতুন মিউজিক ভিডিওতে নতুন রূপে হাজির মডেল দেবজ্যোতি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দার পানি বৃদ্ধি: পানিবন্দী আড়াই হাজার পরিবার

ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

নওগাঁয় সংবাদ সম্মেলন: প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক পরিবার

জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথে সরকার: চিফ হুইপ

শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই লক্ষ্য নয়, আখিরাতের সফলতার জন্যও কাজ করতে হবে: এটিএম আজহার

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

জাপানের কাছে বড় হারে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে রেকর্ড, পাম্পের ডিসপ্লেতে জায়গা হচ্ছে না নতুন দামের

১০

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি: আড়াই হাজার পরিবার পানিবন্দী, তলিয়েছে ৩৬২ হেক্টর ফসলি জমি

১১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ: প্রভাষক ও সহকারী অধ্যাপকসহ আবেদনের সুযোগ

১২

প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণ

১৩

ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের, ব্যাটিং ব্যর্থতায় আক্ষেপ

১৪

ব্যয় সংকোচনের চাপে নিম্নআয়ের মানুষ, আইএমএফের নীতি নিয়ে অক্সফামের উদ্বেগ

১৫

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ও স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খান

১৬

ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি স্থায়ী কমিটি গঠন সম্পন্ন

১৭

গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ: প্রতিটি গাছের অভিভাবক এখন শিক্ষার্থীরা

১৮

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলার ছাড়াল

১৯

ফিলিস্তিনিদের ওপর চলমান মানবিক বিপর্যয় ও বিশ্ব সম্প্রদায়ের নীরবতা

২০
error: Content is protected !!