টাঙ্গাইলের মধুপুর গড় অঞ্চলে শুরু হয়েছে কফি চাষ:গাছে গাছে ঝুলছে থোকায় থোকায় কফি ফল : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
টাঙ্গাইলের মধুপুর গড় অঞ্চলে শুরু হয়েছে কফি চাষ:গাছে গাছে ঝুলছে থোকায় থোকায় কফি ফল : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চার সদস্যের প্রাণহানি: রাসায়নিকের ব্যবহার নিয়ে সিআইডির নতুন তদন্ত জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ইরান: চলছে পর্যালোচনা শরীফ ওসমান হাদি মামলার তদন্তে নতুন তথ্য ও অপরাধীদের প্রত্যর্পণে জটিলতা চট্টগ্রামে ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থী নিহত, চালক গ্রেপ্তার ২৪ আগস্ট ২০২৬; আজ টিভিতে খেলাধুলা যা দেখবেন আজ সোমবার ২৪ আগস্ট ২০২৬: সারাদেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ সোমবার; ২৪ আগস্ট ২০২৬: আজকের রাশিফল আজ সোমবার ২৪ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ সোমবার ২৪ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

টাঙ্গাইলের মধুপুর গড় অঞ্চলে শুরু হয়েছে কফি চাষ:গাছে গাছে ঝুলছে থোকায় থোকায় কফি ফল

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
টাঙ্গাইলের মধুপুর গড় অঞ্চলে শুরু হয়েছে কফি চাষ:গাছে গাছে ঝুলছে থোকায় থোকায় কফি ফল

কাজু বাদাম এবং কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে চাষিরা কফি চাষ শুরু করেছেন এ গড় অঞ্চলে। টাঙ্গাইলের মধুপুর গড় অঞ্চলে মাটি, ভূ-প্রকৃতি, আবহাওয়া ও মাটির উর্বরতা শক্তি ভালো থাকার শুরু হয়েছে কফি চাষ।

মধুপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কাজু বাদাম এবং কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে ২০২১-২০২২ অর্থ বছরে কৃষকদের মাধ্যমে মধুপুরে ১১ হেক্টর জমিতে কফি চাষ করা হয়েছে।

মধুপুর সদরের কফি চাষি সানোয়ার হোসেন বলেন, মধুপুরে আমি প্রথম কফি চাষ শুরু করি। চাকরি ছেড়ে ৫ বছর আগে শখের বশে কফি চাষ শুরু করেছিলাম। রাঙ্গামটি জেলার রায়খালী থেকে ২০০ চারা এনে প্রায় ২ বিঘা জমিতে বাগান করেছি। বর্তমানে আমার বাগানে রয়েছে ৫০০ থেকে ৬০০ পরিপক্ক গাছ রয়েছে। প্রতিটি গাছে থোকায় থোকায় কফি ফল ঝুলছে।ফলন ভালো ও আবহাওয়া অনুকূলে থাকলে হেক্টর প্রতি ৭৫০ থেকে ১ হাজার কেজি এবং গাছ প্রতি বছরে ১ কেজি কফি পাওয়া সম্ভব। স্থানীয়ভাবে কফির দাম নির্ধারিত না থাকলেও গ্রিন কফি দেড় হাজার টাকা ও প্রসেস করা কফি আড়াই হাজার টাকা কেজি দরে বিক্রি করছি।

মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল জানান, মধুপুরের মাটির অম্লত্ব ও উর্বরতা শক্তি কফি চাষের জন্য উপযোগী। বৃষ্টিপাত মাটির গঠন বিন্যাস মিলে গড় এলাকার লাল মাটিতে কফি চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। কাজু বাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে কফি চাষ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয়ভাবে কফি প্রক্রিয়াজাতকরণ ও বাণিজ্যিক ব্যবস্থা গড়ে না উঠলেও ধনবাড়ী হর্টিকালচারের মাধ্যমে প্রসেসিং চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!