জলবায়ু পরিবর্তনের বিষয়ে পদক্ষেপের দাবিতে তরুণ-তরুণী সাইকেল চালিয়ে সংহতি কর্মসূচি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
জলবায়ু পরিবর্তনের বিষয়ে পদক্ষেপের দাবিতে তরুণ-তরুণী সাইকেল চালিয়ে সংহতি কর্মসূচি : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বেচ্ছাশ্রমে পাট কেটে ও ধানের চারা রোপণ করলেন আনসার-ভিডিপি সদস্যরা ভূরুঙ্গামারীতে কামড়ে পালানোর চেষ্টা করেও পুলিশ-বিজিবির হাতে ধরা গাঁজাচাষী ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন

জলবায়ু পরিবর্তনের বিষয়ে পদক্ষেপের দাবিতে তরুণ-তরুণী সাইকেল চালিয়ে সংহতি কর্মসূচি

সৃষ্টি কৃষি ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
জলবায়ু পরিবর্তনের বিষয়ে পদক্ষেপের দাবিতে তরুণ-তরুণী সাইকেল চালিয়ে সংহতি কর্মসূচি

জলবায়ু পরিবর্তনের বিষয়ে পদক্ষেপের দাবিতে রাজশাহীতে একদল তরুণ-তরুণী সাইকেল চালিয়ে সংহতি কর্মসূচি পালন করেছেন। ‘বরেন্দ্র অঞ্চলে জলবায়ু সংকট ও সংঘাত নিরসনে গ্রাম-শহর তরুণদের সংহতি’ নামের এ কর্মসূচির আয়োজক উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও বরেন্দ্র অঞ্চল যুব সংগঠন ফোরাম।বরেন্দ্র অঞ্চলের ৩০ স্বেচ্ছাসেবী সংগঠনের শতাধিক তরুণ  এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আজ শনিবার (২২ অক্টোবর) সকালে রাজশাহী শহর থেকে এ সাইকেল শোভাযাত্রা শুরু হয়। বেলা ১১টায় তানোর উপজেলার গোকুল মথুরা গ্রামে শোভাযাত্রাটি পৌঁছে সেখানে সমাবেশ হয়। অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা অধিক কার্বন নিঃসরণকারী ধনী দেশগুলোর প্রতি লাল কার্ড প্রদর্শন, জলবায়ু সুরক্ষার গান, সাইক্লিং, কবিতা ও খেলাধুলার মধ্য দিয়ে বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে কার্যকর পদক্ষেপের দাবি জানান।তাঁরা বলেন, বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের কারণে দিনদিন খরা, তীব্র তাপপ্রবাহ, অনাবৃষ্টি বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে পানিবণ্টন নীতিমালায় বৈষম্যের কারণে বরেন্দ্র অঞ্চলের প্রান্তিক মানুষের জলবায়ু ন্যায্যতা এবং মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। পানিসংকটের কারণে গ্রাম ও শহরের মধ্যে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। এতে করে সামাজিক সৌহার্দ্য ও সম্প্রীতি দিনদিন নষ্ট হচ্ছে।

দ্রুত প্রান্তিক মানুষবান্ধব পানিবণ্টন নীতিমালা বাস্তবায়ন ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণের দাবি জানান কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা। আগামী প্রজন্মের জন্য ‘নিরাপদ বরেন্দ্র’ হিসেবে গড়ে তুলতে তাঁরা পানিসংকট সমাধানে স্থায়ী পদক্ষেপসহ প্রাকৃতিক জলাধারগুলো সুরক্ষা এবং পদ্মা নদী থেকে পানি উত্তোলন করে বৃহৎ আকারে সেচ প্রকল্প বাস্তবায়নের দাবি জানান তাঁরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!