ঘিওরের বানিয়াজুরী- ঠাকুরকান্দী -তাড়াইল সড়কে তাল বীজ রোপণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঘিওরের বানিয়াজুরী- ঠাকুরকান্দী -তাড়াইল সড়কে তাল বীজ রোপণ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণপুর চরাঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে হস্তশিল্প প্রশিক্ষণের উদ্বোধন কাউনিয়ায় ক্ষতিগ্রস্ত ১০০ গ্রাহক পেলেন রাকুর আমানতের চেক নওগাঁ সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে জেনারেটর অচল: রোগীদের চরম দুর্ভোগ মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নে মাদকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে চায়ের দোকানে বজ্রপাত: নারীসহ নিহত ২ ও আশঙ্কাজনক ২ ন্যায়বিচার, আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য -মির্জা ফখরুল সাড়ে ৮০০ কোটি টাকার প্রস্তাবিত বাঁধ চাই: ব্রহ্মপুত্র পাড়ে চরের মানুষের তীব্র আকুতি ভূরুঙ্গামারীতে লাইসেন্সহীন হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা আজ ৩ আগস্ট: আজকের দিনে ঘটে যাওয়া ঘটনাবলি

ঘিওরের বানিয়াজুরী- ঠাকুরকান্দী -তাড়াইল সড়কে তাল বীজ রোপণ

মানিকগঞ্জ থেকে মোঃ মহসীন খান হীরা
  • প্রকাশিত : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
ঘিওরের বানিয়াজুরী- ঠাকুরকান্দী -তাড়াইল সড়কে তাল বীজ রোপণ

মানিকগঞ্জের ঘিওরের বানিয়াজুরী- ঠাকুরকান্দী -তাড়াইল সড়কে তাল বীজ রোপণ করা হয়েছে।

” প্রকৃতি ও নিরাপদ জীবন গড়তে করি তাল বীজ রোপণ “এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন বানিয়াজুরী-ঠাকুরকান্দী-তাড়াইল সড়কে তাল বীজ রোপণ করা হয়।

প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা, সৌন্দর্য বৃদ্ধি, পাখ-পাখালীর আবাস সৃষ্টি, বজ্রপাতের প্রাকৃতিক রক্ষা কবচ তৈরিতে ব্যক্তিগত উদ্যোগে তালবীজ রোপনে উদ্যোগী বানিয়াজুরী গ্রামের সন্তান শাহিদুজ্জামান শাহিদ তার সামাজিক দায়িত্বের অংশ হিসেবে তাল বীজ রোপণে এগিয়ে আসেন। গতকাল শনিবার সকালে ৫০০টি তাল বীজ রোপণ করেন।

তাল বীজ রোপণের জন্য প্রায় ৮০০ তালবীজ উপহার দিয়ে সহযোগিতা করেন নয়াচর গ্রামের তরুণ সমাজকর্মী আল ফাহাদ, মানিকগঞ্জ শহর থেকে মো. মনোয়ার হোসেন বিশ্বাস, বানিয়াজুরীর শেখ শরীফ আহম্মেদ ও মিলন মিয়া।

এছাড়াও সরকারি দেবেন্দ্র কলেজ রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ আব্দুর রউফ, আলপনা দাস, মো. মোবারক হোসেন, আতিক আল হাসান।

তাল বীজ রোপণ কাজের শুভ উদ্বোধন করেন বানিয়াজুরী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এস আর আনছারী বিল্টু, উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ সেবক আহমেদ ইব্রাহীম যীশু, আওলাদ হোসেন, আল ফাহাদ।

সরকারি দেবেন্দ্র কলেজ রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সাজেদুল আলম, মো. নূরে আলম ছিদ্দিকী, মো. সোহেল রানা, মো. মোবারক হোসেন, আতিক আল হাসান, মাই টিভির মানিকগঞ্জ ঘিওর প্রতিনিধি ও দৈনিক এশিয়া বাণী পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মো. মহসীন খান হীরা সহ আরো স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আগামী শুক্রবার ৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে তাল বীজ রোপণের দ্বিতীয় পর্ব মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান- পৌলী সড়কে রোপণ করার ইচ্ছা পোষণ করেছেন শাহিদুজ্জামান শাহিদ ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!