গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট!
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট আবেদন করেন।
রিট আবেদনে বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে— প্রধান নির্বাচন কমিশনার মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব। আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে।
১২ ফেব্রুয়ারি দেশজুড়ে অনুষ্ঠিত গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত হয়। মোট ভোটার উপস্থিতি: ৬০.২৬%।‘হ্যাঁ’ ভোট: ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯। ‘না’ ভোট: ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭।
গত ১৩ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁও-এ অবস্থিত নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে ফলাফল ঘোষণা করেন, ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি ফলাফলের বিস্তারিত তুলে ধরে জানান, গণভোটে জনগণের অংশগ্রহণ ও ভোটের হার ছিল উল্লেখযোগ্য।
Leave a Reply