খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম পরম পবিত্র ওরস শরীফের প্রস্তুতি প্রায় সম্পন্ন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম পরম পবিত্র ওরস শরীফের প্রস্তুতি প্রায় সম্পন্ন : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে গুরুতর জখম, উন্নত চিকিৎসার জন্য রাজশাহী প্রেরণ আজ অনুষ্ঠিত হচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: লড়াইয়ে মির্জা ফখরুল ও অলি আহমদ স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি খুলনার লবণচরায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই যুবকের ওপর হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক আজ বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬: ঢাকায় কয়েকটি উল্লেখযোগ্য আয়োজন ২০ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পূর্বাভাস বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিকসহ একই পরিবারের চারজনের মৃত্যু আজ বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম পরম পবিত্র ওরস শরীফের প্রস্তুতি প্রায় সম্পন্ন

চৌহালী (সিরাজগঞ্জ) থেকে সাত্তার আব্বাসী সোহেল
  • প্রকাশিত : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম পরম পবিত্র ওরস শরীফের প্রস্তুতি প্রায় সম্পন্ন

 

খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম পরম পবিত্র ওরস শরীফের প্রস্তুতি প্রায় সম্পন্ন

খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১এ১০ তম পরম পবিত্র ওরস শরীফের প্রস্তুতি প্রায় সম্পন্ন

সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত “বিশ্ব শান্তি মঞ্জিল” এনায়েতপুর পাক দরবার শরীফের  পরম পবিত্র ওরস শরীফের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।
আয়োজক কমিটি জানিয়েছে, অনুষ্ঠানস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আগত জাকেরান ও মুসল্লিদের জন্য প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করা হয়েছে। এবারের ওরস শরীফে দেশ-বিদেশ থেকে বহু ভক্তের সমাগম আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ওরস শরীফ একটি ধর্মীয় অনুষ্ঠান, যেখানে ভক্তরা পবিত্র স্থানসমূহে সমবেত হয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন।

এ ধরনের অনুষ্ঠান সাধারণত সুফি সাধকদের স্মরণে আয়োজিত হয় এবং এতে ধর্মীয় প্রার্থনা ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়।আয়োজক কমিটি সকল ভক্তকে সময়মতো উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল করার আহ্বান জানিয়েছে। তারা আরও জানিয়েছে, জাকেরান ও মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত যানবাহন ও আবাসনের ব্যবস্থা করা হয়েছে।

উক্ত ওরস শরীফ আগামী ২১শে পৌষ ১৪৩১ বাংলা, ৪ই রজব ১৪৪৬ হিজরী, ৫ই জানুয়ারি ২০২৫ ই; রোজ রবিবার লক্ষ লক্ষ আশেকান ও জাকেরানদের উপস্থিতিতে এই পরম পবিত্র ওরস শরীফ উদযাপিত হবে।

খাজা শাহ্ মো: ইউনুস আলী এনায়েতপুরী (রহঃ) ছিলেন একজন প্রখ্যাত ইসলামিক সাধক এবং আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশে ইসলাম প্রচার ও আধ্যাত্মিক দিকনির্দেশনার জন্য বিখ্যাত। বিশ্ব শান্তির মহাসাধক খাজা শাহ্ মো: ইউনুস আলী এনায়েতপুরী (রহঃ) সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার এনায়েতপুর গ্রামে এক বিশুদ্ধ ধর্মপ্রাণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

খাজা শাহ্ মোঃ ইউনুস আলী এনায়েতপুরী (রহঃ) ছোটবেলা থেকেই ধর্মচর্চায় অনুরাগী ছিলেন। পরবর্তীকালে, তিনি আধ্যাত্মিকতা ও তরিকতের পথে নিজেকে উৎসর্গ করেন। তিনি একজন খ্যাতিমান পীর ও আলেম হিসেবে পরিচিতি লাভ করেন এবং বহু মানুষের আধ্যাত্মিক উন্নতির জন্য কাজ করেন। তার আধ্যাত্মিক শক্তি ও জ্ঞান দেখে বহু মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করেন।

খাজা শাহ্ মোঃ ইউনুস আলী এনায়েতপুরী (রহঃ) তার জীবদ্দশায় ইসলাম প্রচার ও মানুষকে সঠিক পথে পরিচালিত করতে অসংখ্য উদ্যোগ গ্রহণ করেন। তিনি সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় শিক্ষা ও নৈতিকতার প্রচার করেন। তার উপদেশ ও শিক্ষার ফলে অনেক মানুষ ইসলামিক আদর্শ গ্রহণ করে এবং তাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলে।

খজা শাহ মোঃ ইউনুস আলী এনায়েতপুরী (রহঃ) ওফাত করার পর সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর পাক দরবার শরীফেই সমাহিত হন। সেখানে তার মাজার শরীফ অবস্থিত, যা বহু ধর্মপ্রাণ মানুষের কাছে আধ্যাত্মিক তীর্থস্থান হিসেবে পরিচিত। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ খাজা এনায়েতপুরী (রহঃ) এর মাজার শরীফ জিয়ারত করতে আসেন এবং তাদের মনের মকসুদ পূরণের লক্ষ্যে খাজা এনায়েতপুরী (রহঃ) এর উসিলা নিয়ে আল্লাহপাকের দরবারে প্রার্থনা করেন।

প্রতি বছর “বিশ্ব শান্তি মঞ্জিল” এনায়েতপুর পাক দরবার শরীফে বাৎসরিক পরম পবিত্র ওরছ শরীফ উদযাপিত হয়। তারই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এবছরও পরম পবিত্র ওরছ শরীফ আগামী ২১শে পৌষ ১৪৩১ বাংলা, ৪ই রজব ১৪৪৬ হিজরী, ৫ই জানুয়ারি ২০২৫ ই; রোজ রবিবার সমগ্র বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে আগত লক্ষ লক্ষ আশেকান ও জাকেরানদের উপস্থিতিতে সকাল দশ ঘটিকায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে পরম পবিত্র ওরস শরীফ ২০২৫ ইং এর সমাপ্তি ঘটবে।পরম পবিত্র ওরস শরীফ ২০২৫ ইং এর আখেরী মোনাজাত পরিচালনা করবেন খাজা শাহ মোঃ ইউনুস আলী এনায়েতপুরী (রহঃ) এর ৩য় সাহেবজাদা ও “বিশ্ব শান্তি মঞ্জিল” এনায়েতপুর পাক দরবার শরীফের সাজ্জাদান-নশীন খাজা শাহ্ মোঃ কামাল উদ্দিন নুহু মিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!