কুড়িগ্রামে ব্রহ্মপুত্রে নৌ ডাকাতির ঘটনায় মামলা
- আপডেট সময় : ১০:৫১:০০ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে ব্রহ্মপুত্রে নৌ ডাকাতির ঘটনায় মামলা
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের চিলমারী-রাজিবপুর নৌ পথে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত ২০ জনকে আসামি করা হয়। তবে এ পর্যন্ত লুট হওয়া অর্থ উদ্ধার করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, গতকাল রবিবার (৯ ফেব্রুয়ারি)রাতে মাঈদুল ইসলাম নামে এক ভুক্তভোগী মামলাটি দায়ের করেন। তার বাড়ি রৌমারী উপজেলার যাদুর চর ইউনিয়নের পাখিউড়া এলাকায়।
মামলা সূত্র জানায়, রবিবার সকালে রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের আনন্দ বাজার ঘাট হতে কয়েকজন ব্যবসায়ী নৌকাযোগে গরু কেনার জে
পড়>>কুড়িগ্রামে দু’ফসলি থেকে তিন ফসলি জমি করতে সরিষা চাষে ঝুঁকছে কৃষক
চিলমারীর জোড়গাছ বাজারে রওনা দেন। নৌকাটি চিলমারী উপজেলার কড়াইবরিশাযঠঠ
চিলমারীর জোড়গাছ বাজারে রওনা দেন। নৌকাটি চিলমারী উপজেলার কড়াইবরিশাল ঘাটের দিকে পৌঁছলে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে আকস্মিক ১৮-২০ জনের একটি সশস্ত্র মুখোশধারী ডাকাত দল নৌকাটি আটকে দেন। এ সময় আট গরু ব্যবসায়ীদের কাছ থেকে নগদ ১৩ লাখ ৭৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশাহেদ খান জানান, বিষয়টি নৌ পুলিশ ফাঁড়িকে দায়িত্ব দেওয়া হয়েছে।
চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক খলিলুর রহমান বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। অভিযান অব্যাহত রয়েছে, দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























