ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তরঙ্গ দৃশ্য না করায় যেসব কাজ ছেড়েছিলেন ৭ তারকা নির্বাচন কমিশনারের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির কাছে ইন্ডিয়া জোট কাতারের উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা, হতাহতের খবর নারায়ণগঞ্জে শৃঙ্খলা ভঙ্গের দায়ে আওয়ামী লীগের ৪ নেতা বহিষ্কার গারো পাহাড়ের বন দখল, সীমান্তে প্রতিবন্ধকতা আর প্রশাসনিক নিষ্ক্রিয়তায় বিপন্ন মানুষ ও বন্যপ্রাণী গারো পাহাড়ে ১৫০ বন্যহাতি, সংরক্ষণে নতুন উদ্যোগ হাতির গতিবিধি পর্যবেক্ষণে বসছে এআই ক্যামেরা, অভয়ারণ্য ঘোষণার উদ্যোগ রোনালদোর সঙ্গে দ্বন্দ্বের জেরে শাস্তির মুখে পর্তুগাল কোচ জেসুস দিল্লিতে বিক্ষোভ ঘিরে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থায় বড় বিধিনিষেধ রাণীশংকৈলে বীরাঙ্গনা মোজেফা খাতুনের চিরবিদায়; রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন সম্পন্ন  রাজশাহী-চাঁপাই মহাসড়কে বেপরোয়া ডাম্প ট্রাকের দাপট, জনজীবনে আতঙ্ক

কাতারের দুই মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: জ্বালানি ও আর্থিক সহযোগিতায় যৌথ ওয়ার্কিং গ্রুপ

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাতারের দুই মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: জ্বালানি ও আর্থিক সহযোগিতায় যৌথ ওয়ার্কিং গ্রুপ

দেশের চলমান জ্বালানি ও আর্থিক সংকট নিরসনের লক্ষ্যে কাতার সফর করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এই সফরের অংশ হিসেবে মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি কাতারের জ্বালানিমন্ত্রী সাদ বিন শেরিদা আল-কাবি এবং অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল-কুওয়ারির সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে জ্বালানি ও আর্থিক খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। দুই দেশের মধ্যকার এই সহযোগিতামূলক সম্পর্ককে আরও গতিশীল করতে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে উভয় পক্ষ ঐকমত্যে পৌঁছেছে।

বর্তমানে বাংলাদেশ গ্যাস ও বিদ্যুৎ সংকটের মতো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বঙ্গোপসাগরে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালগুলোর রক্ষণাবেক্ষণজনিত জটিলতা এবং দেশীয় গ্যাস উৎপাদনের হার কমে যাওয়ায় জ্বালানি সরবরাহে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে এলএনজি আমদানির অন্যতম প্রধান উৎস হিসেবে কাতারের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে ঢাকা বিশেষ গুরুত্ব দিচ্ছে।

পড়ুন>>আগামী পাঁচ বছরে মাথাপিছু আয় ৪ হাজার ৫৯১ ডলারে নেওয়ার লক্ষ্য সরকারের

বৈঠকে জ্বালানি খাতের পাশাপাশি আর্থিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও প্রাথমিক আলোচনা হয়েছে। দেশে জ্বালানির চাহিদা ও আমদানি নির্ভরতা ক্রমাগত বাড়ছে, তাই নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বিশ্বের অন্যতম শীর্ষ সরবরাহকারী দেশ কাতারের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব আরও দৃঢ় করতে চায় বাংলাদেশ। গঠিত যৌথ ওয়ার্কিং গ্রুপটি এসব বিষয়ে দুই দেশের আলোচনা এগিয়ে নিতে কার্যকর ভূমিকা পালন করবে। গা/ বা

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাতারের দুই মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: জ্বালানি ও আর্থিক সহযোগিতায় যৌথ ওয়ার্কিং গ্রুপ

আপডেট সময় : ০৯:৪৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬