একবারে ৫ বছরের ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ আসছে: ডিএসসিসি প্রশাসক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
একবারে ৫ বছরের ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ আসছে: ডিএসসিসি প্রশাসক : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জন্মদিনে দোয়া চাইলেন শিশুশিল্পী সিমরিন লুবাবা শুভ সকাল; আজ সোমবার ১৭ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা একবারে ৫ বছরের ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ আসছে: ডিএসসিসি প্রশাসক জ্বালানি সংকট নিরসনে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির অভিনন্দন ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

একবারে ৫ বছরের ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ আসছে: ডিএসসিসি প্রশাসক

ঢাকা মহানগর প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

 

একবারে ৫ বছরের ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ আসছে: ডিএসসিসি প্রশাসক

ব্যবসায়ীদের ব্যবসায়িক কার্যক্রম সহজতর করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বড় ধরনের উদ্যোগ নিতে যাচ্ছে। এখন থেকে ব্যবসায়ীরা চাইলে একবারে পাঁচ বছরের জন্য ট্রেড লাইসেন্স নবায়ন করতে পারবেন।

 

রোববার (১৬ আগস্ট) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম এই ঘোষণা দেন।

স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিরসন এবং ট্রেড লাইসেন্স সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আয়োজিত এই সভায় ডিএসসিসি ও ঢাকা চেম্বার যৌথভাবে অংশ নেয়। সভায় ডিএসসিসি প্রশাসক জানান, ট্রেড লাইসেন্স সেবা দ্রুত ও সহজ করার লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস চালুর জন্য ইতোমধ্যে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

পড়ুন>>জ্বালানি সংকট নিরসনে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী

বর্তমানে ট্রেড লাইসেন্স জালিয়াতির মাধ্যমে একটি চক্র ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে, যা সিটি করপোরেশনের রাজস্ব আদায়েও নেতিবাচক প্রভাব ফেলছে। এই জালিয়াতি রোধে এবং সেবার মান বাড়াতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

নাগরিক ও ব্যবসায়ীদের সুবিধার কথা বিবেচনা করে ঘরে বসেই হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি প্রদান এবং লাইসেন্স নবায়নের ডিজিটাল ব্যবস্থা তৈরির কাজ চলছে। সাইনবোর্ড কর বাড়ানোর কোনো পরিকল্পনা নেই জানিয়ে তিনি বলেন, প্রকৃত মাপ অনুযায়ী কর নির্ধারণ করা হলে সিটি করপোরেশনের রাজস্ব আয় বাড়বে। তবে এসব সিদ্ধান্ত ব্যবসায়ীদের সাথে সমন্বয় ও পারস্পরিক সমঝোতার মাধ্যমেই বাস্তবায়ন করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

পড়ুন>>অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির অভিনন্দন

পুরান ঢাকার বিভিন্ন মার্কেটে দীর্ঘদিনের বকেয়া ভাড়া ও ট্রেড লাইসেন্স নবায়নের জটিলতা নিরসনে মার্কেটভিত্তিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ডিএসসিসি প্রশাসক। প্রয়োজনে সিটি করপোরেশনের প্রতিনিধি পাঠিয়ে আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধান করা হবে।

ঢাকার যানজটকে একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, যানজটের কারণে প্রচুর কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, যা ব্যবসায়ীদের পাশাপাশি রাষ্ট্রের অর্থনীতির জন্যও ক্ষতিকর। হকার ও ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, উচ্ছেদ নয়, বরং শৃঙ্খলার দিকে নজর দেওয়া প্রয়োজন। শুধু পুলিশের ওপর দায় না চাপিয়ে নাগরিক ও ব্যবসায়ীদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন>>বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ

পুরান ঢাকার ৪১৬ বছরের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি সংরক্ষণের বিষয়ে তিনি বলেন, এলাকাটির ভাষা ও ঐতিহ্য রক্ষায় একটি বিশেষ হেরিটেজ কর্মসূচি গ্রহণ করার পরিকল্পনা রয়েছে ডিএসসিসির।

সভায় ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিম এবং ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমানসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

ব্যবসায়ীদের পাঁচ বছরের জন্য ট্রেড লাইসেন্স নবায়নের দাবির বিষয়ে প্রশাসক বলেন, এটি বাস্তবায়ন করা সম্ভব এবং কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে বিস্তারিত ঘোষণা দেওয়া হবে। D/ E/D

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!