আজ ২৬ মে ২০২৫: আজ কোথায় কার কী সমাবেশ?
- আপডেট সময় : ০৮:২২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ১৭৬ বার পড়া হয়েছে
আজ ২৬ মে ২০২৫: আজ কোথায় কার কী সমাবেশ?
ঢাকা ও ঢাকার বাইরে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। সোমবার (২৬ মে) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
জাতীয় ঐকমত্য কমিশন:
বিকেল ৩টায় জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের কমিশনের কার্য অগ্রগতি সম্পর্কে ব্রিফ করবেন।
বিএনপির কর্মসূচি:
বেলা ১১টায় শেরেবাংলা নগরস্থ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পার্ঘ অর্পণ করা হবে। পুষ্পার্ঘ অর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
আমীর খসরুর কর্মসূচি:
সকাল ১০টা ৩০ মিনিট ডিআরইউ মিলনায়তনে ডিআরইউ ৩০-তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এদিকে শীর্ষ নিউজ অনলাইন পত্রিকা পুনরায় চালুর অনুষ্ঠানে বেলা ১১টা ডিআরইউ মিলনায়তনে প্রধান অতিথি থাকবেন আমীর খসরু।
সংবাদ সম্মেলন:
ঢাকা বিভাগ তারুণ্য সেমিনার ও সমাবেশ নিয়ে বেলা ১১ টা ৩০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসে সংবাদ সম্মেলন হবে।
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সকাল সাড়ে ৯টায় শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র পরিদর্শন করবেন। বেলা ১১টায় মধুটিলা রেঞ্জাধীন দীর্ঘ মেয়াদী বাগান পরিদর্শন করবেন তিনি। দুপুর ১২টায় মধুটিলা ইকোপার্কে হাতি মানুষ দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ ও মতবিনিময় সভায় যোগ দেবেন উপদেষ্টা।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার কর্মসূচি:
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার “দেশীয় পশুতে কোরবানি: পশু ও চামড়া ব্যবস্থাপনায় করণীয়” শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। বিকেল সাড়ে ৪টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-কেআইবি থ্রিডি সেমিনার হলে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
এনসিপির কর্মসূচি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে উত্তরাঞ্চলের নীলফামারী জেলার ৬ উপজেলায় পথসভা এবং লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত থাকবেন মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।
সময়সূচি:
ডোমার– সকাল ১০টা।
ডিমলা– বেলা ১১.৩০টা
জলঢাকা– দুপুর ১২.৩০টা
কিশোরগঞ্জ– বিকেল ৩টা
নীলফামারী– বিকেল ৫টা
সৈয়দপুর– সন্ধ্যা ৭টা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

















