আজ সোমবার ১১ মে ২০২৬: দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আপডেট সময় : ০৮:৩৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ১৯০৪২ বার পড়া হয়েছে
আজ সোমবার ১১ মে ২০২৬: দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে
আজ সোমবার (১১ মে ২০২৬) দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে উত্তরাঞ্চলসহ দেশের কয়েকটি অঞ্চলে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।
পড়ুন>> শুভ সকাল; আজ সোমবার ১১ মে ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা
আবহওয়া অধিদপ্তরের পুর্বাভাসে জানানানো হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপজনিত প্রভাব এবং মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে সপ্তাহের মাঝামাঝি থেকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। উত্তরাঞ্চল ও সিলেট বিভাগে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।
দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



















