ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে হুতি হামলা: ঢাকা থেকে ১১৪টি ফ্লাইট বাতিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের বিমানবন্দরে হুতিদের হামলার ঘটনায় কার্যক্রম ব্যাহত হওয়ায় ঢাকা থেকে চলাচলকারী ১১৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। বাতিল হওয়া এই ফ্লাইটগুলোর মধ্যে ৫০টি সরাসরি এবং ৬৪টি ট্রানজিট রুটের ফ্লাইট। ফ্লাইট বাতিলের এই সিদ্ধান্তের ফলে মোট ১৭ হাজার ৭০১ জন যাত্রী চরম অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন। এসব ফ্লাইট বিঘ্নিত হওয়ার ফলে মোট ১৭ হাজার ৭০১ জন বিমানযাত্রী অনিশ্চয়তা ও ভোগান্তির মুখে পড়েছেন।

বেবিচকের তথ্যানুযায়ী, সরাসরি বাতিল হওয়া ৫০টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৮টি, সৌদিয়া এয়ারলাইনসের ১২টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট রয়েছে। পাশাপাশি ট্রানজিট রুটের ৬৪টি ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের ৭টি, ফ্লাই দুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৫টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি এয়ারলাইনসগুলোকে ফ্লাইট সময়সূচি পুনর্নির্ধারণের জন্য কাজ করছে বেবিচক।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সৌদিতে হুতি হামলা: ঢাকা থেকে ১১৪টি ফ্লাইট বাতিল

আপডেট সময় : ০৬:৫৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬