সিরাজগঞ্জে সুদের টাকার হিসাব-নিকাশে ঝগড়ায় কুপিয়ে ব্যবসায়ীকে হত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সিরাজগঞ্জে সুদের টাকার হিসাব-নিকাশে ঝগড়ায় কুপিয়ে ব্যবসায়ীকে হত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল এমপি আয়নুল হকের ওপর হামলা ও গাড়ী ভাঙ্গচূর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নিয়মিত খেলা উচিত: জেসন গিলেস্পি চা শ্রমিকদের ৮ দফা দাবি: বিশেষ তদন্ত টিম গঠনের আশ্বাস শ্রমমন্ত্রীর নাগেশ্বরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ‎​ দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড়

সিরাজগঞ্জে সুদের টাকার হিসাব-নিকাশে ঝগড়ায় কুপিয়ে ব্যবসায়ীকে হত্যা

সিরাজগঞ্জ জেলা  থেকে মো. লুৎফর রহমান লিটন
  • প্রকাশিত : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আহত-৪

সিরাজগঞ্জে সুদের টাকার হিসাব-নিকাশে ঝগড়ায় কুপিয়ে ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে।

জানাগেছে, জেলার পৌর এলাকায় পাওনা টাকা চাওয়ায় ইউসুফ আলী (৩৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত মমিনুল ওরফে বড় গ্যাদা পলাতক রয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার চক কোবদাসপাড়া মহল্লার ওয়াপদার উপর এ ঘটনা ঘটে।

মৃত ইউফুস ওই মহল্লার ঘুতু সেখের ছেলে। তিনি কাঁচামাল ব্যবসার পাশাপাশি সুদে টাকা ধার দিতেন। অভিযুক্ত মমিনুল ইসলাম ওরফে বড় গ্যাদা একই গ্রামের সফর আলীর ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, ইউসুফ আলী মমিনুলকে সুদে টাকা ধার দিয়েছিলো। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সুদের টাকার হিসাব নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া হয়।

ঝগড়ার এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ইউসুফকে কুপিয়ে আহত করে মমিনুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে ইউসুফের মৃত্যু হয়। তিনি আরো জানান, এঘটনায় অভিযুক্তকে দ্রুত আটক করার চেষ্টা করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!