রাজধানীর ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা অভিযানে প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১২:৫৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ ও সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি সরেজমিনে দেখতে ঢাকার বিভিন্ন হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ৯টা ১০ মিনিটে তিনি গুলশানের সরকারি বাসভবন থেকে বের হন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী তার পরিদর্শনের শুরুতে উত্তরা কুয়েত-মৈত্রী হাসপাতালে উপস্থিত হবেন। সেখানে ডেঙ্গু মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপগুলো তিনি সরাসরি পর্যবেক্ষণ করবেন। এরপর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখবেন। প্রথমে যাচ্ছেন উত্তরার কুয়েত-মৈত্রী হসপাতালে।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের একটি বিশেষ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই কর্মসূচির অংশ হিসেবে রাজধানীজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মধ্য দিয়ে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি।
সূত্র: দৈনিক এদিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























