প্রবীণ সাংবাদিক বিশ্বনাথ দাসের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৪০:১৭ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩ ২২৩ বার পড়া হয়েছে
নওগাঁয় প্রবীণ সাংবাদিক বিশ্বনাথ দাসের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁয় প্রবীণ সাংবাদিক বিশ্বনাথ দাসের স্মরণে স্মরণ সভা ও আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে শনিবার সন্ধ্যায় শহরের কেডির মোড় জননী ট্রেনিং সেন্টারে এই আয়োজন করা হয়।
নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রশীদ তারেক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল এর সঞ্চালনায় বিশ্বনাথ দাস এর কর্মময় জীবন নিয়ে স্মরণ সভা অনুষ্ঠত হয়।
স্মরণ সভায় নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি আকরাম হোসেন, সাইফুল আলম বিপ্লব, সহ সাধারণ সম্পাদক ইউনুস আলী ফাইম, ইউসুফ আলী সুমন, সাংগঠনিক সম্পাদক নাদিম আহম্মেদ অনিক, সহ সাংগঠনিক সম্পাদক সুজিত সরকার,
প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আবু রেজা, দপ্তর সম্পাদক আবুজার গাফফারী, সদস্য আসাদুজ্জামান খান চৌধুরী আপেলসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মরণ সভায় প্রয়াতদের আত্মার মাগফেরাত কামনায় ১মিনিট নিরবতা পালন করা হয়। নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ও দৈনিক কতোয়ার সাবেক নওগাঁ ব্যুরো প্রধান ও সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি।
সাংবাদিক বিশ্বনাথ দাস গত ২০২১ সালের ১৫ ডিসেম্বর বার্ধক্যজনিত কারণে নওগাঁ শহরের পার-নওগাঁ এলাকায় নিজ বাসায় মারা যান।

























