দৌলতপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলার উদ্বোধন।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বিজয় মেলার শুভ উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ। উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ রিয়াজ উদ্দীন, দৌলতপুর উপজেলা প্রকৌশলী মোঃ রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রেহানা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা
মোছাঃ জান্নাতুল ফেরদৌস, দিনকাল প্রতিনিধি এম এস শাহীন, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মোঃ আহাদ আলী নয়ন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিজয় মেলায় উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ ও অন্যান্য অতিথিবৃন্দ নকশি কাঁথা, মধু, ঘি, পিঠাসহ বিভিন্ন প্রকারের প্রায় ১৫টি প্রদর্শনী ষ্টল পরিদর্শন করেন।
এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা কনফারেন্স রুমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ছবি অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
Leave a Reply