তাহিরপুরে ইয়াবা ও ভারতীয় বিড়িসহ গ্রেফতার-৪ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাহিরপুরে ইয়াবা ও ভারতীয় বিড়িসহ গ্রেফতার-৪ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রতারণার মামলায় কারাগারে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কেন ইংল্যান্ডে ফিরতে নারাজ আলভারেজ? বার্সেলোনায় যাওয়ার পেছনে রয়েছে পারিবারিক কারণ প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো রাজধানীতে জশনে জুলুস: ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লাখো মানুষের বর্ণাঢ্য শোভাযাত্রা ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ জন শিক্ষক-গবেষককে সম্মাননা কোস্ট ফাউন্ডেশনে ৫০ জন নিয়োগ: বেতন ৩১,৮৪৫ টাকা পর্যন্ত, সরাসরি সাক্ষাৎকারে আবেদনের সুযোগ ফটিকছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ডেভিড ইমনের সহযোগী মোবারক তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান ডা. জাহিদ হোসেনের যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত

তাহিরপুরে ইয়াবা ও ভারতীয় বিড়িসহ গ্রেফতার-৪

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
ইয়াবা ও ভারতীয় বিড়িসহ গ্রেফতারকৃতরা।

 

 

 

তাহিরপুরে ইয়াবা ও ভারতীয় বিড়িসহ গ্রেফতার-৪

 

 

সুনামগঞ্জের তাহিরপুরে ইয়াবা ট্যাবলেট, চোরাই ভারতীয় বিড়ি ও একটি মোটরসাইকেলসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

 

 

সোমবার (৯ মার্চ) রাতে উপজেলার কাউকান্দি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

 

 

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মধুয়ারচর গ্রামের নুরু মিয়ার ছেলে কামাল উদ্দিন (২৬), কাউকান্দি গ্রামের শফিক মিয়ার ছেলে জানু মিয়া (৩৫), রতনশ্রী গ্রামের রুহুল মিয়ার ছেলে শাওন আহমদ (২৫), একই গ্রামের কুতুব উদ্দিনের ছেলে বাদশা মিয়া (২৬)।

 

পড়ুন>> কাউনিয়ার চর ঢুষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পূর্বের স্থানেই রাখার দাবীতে মানববন্ধন 

 

 

 

 

 

পুলিশ সূত্রে জানা যায়, রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে তাহিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এর তত্ত্বাবধানে এসআই মো. নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কাউকান্দি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা চারজনকে গ্রেফতার করা হয়।

 

 

 

 

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে মোট ১২০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪ হাজার শলাকা ভারতীয় শেখ নাছিরুদ্দিন ব্র্যান্ডের বিড়ি, একটি ১০০ সিসি পুরাতন মাহিন্দ্র মোটরসাইকেল এবং মাদক বিক্রির নগদ ৬০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৭ হাজার ৬০০ টাকা।

 

পড়ুন>> এমপিও নীতিমালায় পরিবর্তন: শীর্ষ পদে ১৮ বছরের অভিজ্ঞতা

 

এ ঘটনায় এসআই মো. নাজমুল ইসলাম বাদী হয়ে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫বি(১)(বি) ধারা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮ ধারায় রুজু করা হয়েছে। মামলার এফআইআর নং-১৬, তারিখ ১০ মার্চ ২০২৬।

 

 

 

 

 

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামিদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!