ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে বিএনপির ইউনিয়ন কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা নীলফামারীতে ২৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর লালমোহনে নজরুল বর্ষ উদযাপন: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে শিক্ষার্থীরা সৌদি আরবে আরামকো ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিরলে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নুর জামান (সোনাহার)-এর নিজস্ব অর্থায়নে উপহার সামগ্রী বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল: ১০ হাজার কর্মী পাবেন বিনা খরচে ১৬ অক্টোবর মুক্তি পাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গল্প নিয়ে ‘চিরকুট’ মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর দুর্গাপূজায় প্রথমবারের মতো বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি রায়পুরায় মাদকের পাওনা নিয়ে বিবাদ

চাকরির নামে প্রতারণা: ভূরুঙ্গামারীতে বেকার যুবকদের টার্গেট করে সক্রিয় চক্র

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৪৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ২৯০৪২ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাকরির নামে প্রতারণা: ভূরুঙ্গামারীতে বেকার যুবকদের টার্গেট করে সক্রিয় চক্র

সুপরিচিত কোম্পানিতে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বেকার যুবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে একটি সুসংগঠিত প্রতারক চক্র। আকিজ গ্রুপে অডিটসহ বিভিন্ন পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ করছে চক্রটি। দ্রুত তাদের আইনের আওতায় আনা না গেলে আরও বহু মানুষ প্রতারণার শিকার হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতারক চক্রের সদস্যরা প্রথমে চাকরিপ্রার্থীদের কাছ থেকে ই-মেইলে সিভি সংগ্রহ করে। পরে চাকরির জামানত বা আনুষঙ্গিক খরচের কথা বলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১০ থেকে ১২ হাজার টাকা নেয়। এরপর যাদের সিভি নেয়া হয়েছে, তাদের পরিচয় ব্যবহার করে এলাকার অন্য লোকজনের সঙ্গে যোগাযোগ করে আস্থা অর্জন করে এবং একই কৌশলে আরও মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে।

পড়ুন>>নাগেশ্বরীতে নগদ টাকা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতারণার শিকার যুবক রাজু মিয়া (৩০) জানান, চাকরির আশায় গত সোমবার (৪ মে) প্রতারক চক্রের দেওয়া ই-মেইল akijfoodbeveragers@gmail.com ঠিকানায় সিভি পাঠান। পরে ০১৭০৪৩৯৭৬১০ ও ০১৮৬১৮৩৪৯৭৭ নম্বরের বিকাশ অ্যাকাউন্টে ১২ হাজার টাকা পাঠান। এরপর প্রতারক চক্রটি তার পরিচয় ব্যবহার করে আবু জোবায়ের (২৭) নামের এক যুবকের সঙ্গে যোগাযোগ করে চাকরির প্রলোভন দেখিয়ে আরও আট হাজার টাকা হাতিয়ে নেয়। তারা ০১৮৬৯১৭২০১২ ও ০১৬১৪১৪৮৯১ নম্বরের বিকাশ অ্যাকাউন্টে টাকা নেয় বলেও অভিযোগ করেন তিনি।

আবু জোবায়ের বলেন, “আমাদের কাছে রাজু মিয়ার পরিচয় দিয়ে চাকরির কথা বলা হয়। ই-মেইলে সিভি পাঠানোর পর আনুষঙ্গিক খরচের কথা বলে আট হাজার টাকা নেয়। পরে যোগাযোগ করতে গেলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর আমার পরিচয় ব্যবহার করে এক শিক্ষকের কাছেও প্রতারণার চেষ্টা করা হয়।”

পড়ুন>> অপমৃত্যু মামলা দায়েরের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী

ভূরুঙ্গামারী সরকারি কলেজের প্রভাষক হাফিজুর রহমান বলেন, “প্রতারক চক্রের সদস্যরা আমাদের এক ছাত্রের পরিচয় দিয়ে চাকরির কথা বলে টাকা দাবি করে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ওই ছাত্র ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করলে জানতে পারি, তারা এ বিষয়ে কিছুই জানেন না। তখন নিশ্চিত হই এটি প্রতারক চক্রের কাজ।”

এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “চাকরি দেওয়ার নামে প্রতারণা রোধে জনসচেতনতা বাড়ানো জরুরি। গণমাধ্যম এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মানুষ সচেতন না হলে শুধু পুলিশি তদন্ত বা আদালতের মাধ্যমে এ ধরনের প্রতারণা পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়।”

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাকরির নামে প্রতারণা: ভূরুঙ্গামারীতে বেকার যুবকদের টার্গেট করে সক্রিয় চক্র

আপডেট সময় : ০৬:৪৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬