কাতারে সাউইস্ট গাড়ি কেনার বিশেষ অফার: থাকছে আইফোন ১৭ ও শূন্য ডাউনপেমেন্ট সুবিধা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাতারে সাউইস্ট গাড়ি কেনার বিশেষ অফার: থাকছে আইফোন ১৭ ও শূন্য ডাউনপেমেন্ট সুবিধা : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
১ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা ঢাকার পানি সংকট নিরসনে সাড়ে ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে ডেনমার্ক লোহাগড়ায় বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, চালকসহ বাস আটক সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ম্যারাডানোর মৃত্যু মামলা: চিকিৎসার নথিতে বাবার রিপোর্ট নিয়ে বড় বিভ্রান্তি ইমরান খানের মৌলিক অধিকার রক্ষায় ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন জেমাইমা গোল্ডস্মিথ ইরানের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, দাবি পাকিস্তানের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে নিয়োগ দামেস্কে বেসামরিক গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝিনাইদহে টিসিবির পণ্য নিয়ে বিরোধের জেরে হামলায় বৃদ্ধের মৃত্যু

কাতারে সাউইস্ট গাড়ি কেনার বিশেষ অফার: থাকছে আইফোন ১৭ ও শূন্য ডাউনপেমেন্ট সুবিধা

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

 

কাতারে সাউইস্ট গাড়ি কেনার বিশেষ অফার: থাকছে আইফোন ১৭ ও শূন্য ডাউনপেমেন্ট সুবিধা

 

কাতারে নতুন শিক্ষাবর্ষের শুরু উপলক্ষে গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান ‘ওয়েস্ট লেক মোটরস’ সাউইস্ট (SOUEAST) ব্র্যান্ডের এস০৬, এস০৭ ও এস০৯ মডেলের এসইউভি গাড়িতে বিশেষ ছাড় ও উপহারের ঘোষণা দিয়েছে। ‘লার্ন, ড্রাইভ, এক্সপ্লোর’ স্লোগানে আয়োজিত এই ক্যাম্পেইনটি আগামী ১৫ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।

গ্রাহকদের জন্য এই অফারে গাড়ি কেনার ক্ষেত্রে কোনো ডাউনপেমেন্ট দেওয়ার প্রয়োজন নেই। পাশাপাশি চার বছরের জন্য শূন্য সুদ বা প্রফিট সুবিধা, ফ্রি রেজিস্ট্রেশন, দুই বছর বা ২০ হাজার কিলোমিটার পর্যন্ত বিনামূল্যে সার্ভিসিং এবং ইঞ্জিনের ওপর ১০ বছর বা ১০ লাখ কিলোমিটারের ওয়ারেন্টি সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়া প্রতিটি গাড়ি ক্রয়ের সাথে উপহার হিসেবে একটি নতুন আইফোন ১৭ প্রদান করা হবে।

পড়ুন>>গিনির রাজধানী কোনাক্রিতে ময়লার পাহাড় ধসে অন্তত ৩০ জনের প্রাণহানি

গাড়িগুলোর মাসিক কিস্তি নির্ধারণ করা হয়েছে বেশ সাশ্রয়ী। এস০৬ মডেলের জন্য মাসিক কিস্তি শুরু হচ্ছে ১,৩৯৯ রিয়াল থেকে। এছাড়া এস০৭ মডেলের কিস্তি ১,৫৯৯ রিয়াল এবং প্রিমিয়াম এস০৯ মডেলের জন্য মাসিক কিস্তি ১,৯৯৯ রিয়াল নির্ধারণ করা হয়েছে।

ওয়েস্ট লেক মোটরসের প্রধান অপারেটিং অফিসার মনসেফ আহাবচানে জানান, নতুন শিক্ষাবর্ষে পরিবারের দৈনন্দিন যাতায়াত ও রুটিন সহজ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সাধ্যের মধ্যে আধুনিক প্রযুক্তি, নিরাপত্তা ও আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করাই এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!