ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহত বেড়ে ১৯

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২১:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহত বেড়ে ১৯

পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার তোরবাগান সর্বজনীনের পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে ১৩ জন নারী, ৩ জন পুরুষ ও ৩টি শিশু রয়েছে। খবরটি নিশ্চিত করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ১৭ জনের মৃত্যু হয়েছে দুর্ঘটনাস্থলেই এবং বাকি দুজন হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। বর্তমানে আহত ২৫ জন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পর তোরবাগান পূজামণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি চরম ভিড় হওয়া কলকাতার আরও কয়েকটি মণ্ডপেও সাধারণের প্রবেশ স্থগিত রাখা হয়েছে। সরকারের পক্ষ থেকে এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের প্রতি পরিবারকে ২৫ লাখ রুপি আর্থিক সাহায্যের ঘোষণা দেওয়া হয়েছে।

পড়ুন>>শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলি হামলায় কাতারের তীব্র নিন্দা

তোরবাগান পূজামণ্ডপের ঘটনায় নিহতদের পরিবার প্রতি ২৫ লাখ রুপি আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি কলকাতার আরও কয়েকটি পূজা মণ্ডপে যেখানে প্রচুর জনসমাগম হচ্ছে সেরকম কয়েকটি মণ্ডপও বন্ধ রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, মণ্ডপে আগে থেকেই মানুষের উপচে পড়া ভিড় ছিল। এর মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হলে পরিস্থিতি আরও জটিল রূপ নেয়। মাইকে একটি ঘোষণার পরপরই উপস্থিত জনতার মধ্যে হুড়োহুড়ি লেগে যায় এবং অনেকে নিচে পড়ে যান। প্রাথমিকভাবে জানা গেছে, মণ্ডপে প্রবেশের পর ৩৬০ ডিগ্রি ঘোরার মতো একটি বৃত্তাকার উঁচু পথ বা ‘এলিভেটেড করিডর’ রয়েছে, সেখান থেকেই বিপত্তির সূচনা। হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকজন গুরুতর আহত। সেখান দিয়ে ৩৬০ ডিগ্রি ঘুরে মণ্ডপ থেকে বেরোতে হয়। বাইর ঝেঁপে বৃষ্টি হওয়ায় ভিড় আরও বেড়ে যায়।

পড়ুন>>ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ এবং ইতিমধ্যেই ১০ জনকে আটক করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা, ভিড় ব্যবস্থাপনা ও যাতায়াতের পথে কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

মুখ্যমন্ত্রী অকুস্থল পরিদর্শন করে জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হবে। মর্মান্তিক এই দুর্ঘটনায় ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধী গভীর শোক প্রকাশ করেছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহত বেড়ে ১৯

আপডেট সময় : ০৯:২১:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬