সংবাদ শিরোনাম :
ভিপি নুরকে দেখতে হাসপাতালে রুহুল কবির রিজভী
সাইয়্যেদ বাবু ব্যুরো প্রধান
- আপডেট সময় : ০৭:১৬:২৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
ভিপি নুরকে দেখতে হাসপাতালে রুহুল কবির রিজভী
ভিপি নুরকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড রুহুল কবির রিজভী আহমেদ।
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন। জ্ঞান ফিরলেও বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন তিনি।
এ ঘটনার নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে নুরের দ্রুত সুস্থতা চেয়ে ঘটনা তদন্তে সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন।
এদিকে, নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
আজ রবিবার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন নুরের খোঁজ খবর নেন তিনি।
Facebook Comments Box




















