ভূরুঙ্গামারীতে কুপিয়ে যুবককে ‍হত‍্যা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে কুপিয়ে যুবককে ‍হত‍্যা : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ ও ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যার অভিযোগ

ভূরুঙ্গামারীতে কুপিয়ে যুবককে ‍হত‍্যা

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : রবিবার, ২৬ জুন, ২০২২
হত্যা
ভূরুঙ্গামারীতে কুপিয়ে যুবককে ‍হত‍্যা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাতের আঁধারে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে নৃশংসভাবে এক যুবককে ‍হত‍্যা করা হয়েছে। ওই যুবকের নাম ফিরোজ আলম (১৮)। সে উপজেলার বলদিয়া ইউনিয়নের রাঙ্গালেরকুটি গ্রামের মুল্লুক চানের ছেলে। শনিবার (২৫ জুন) মধ‍্যরাতে এ ঘটনাটি ঘটে। রবিবার (২৬ জুন) সকালে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন‍্য দুইজনকে আটক করেছে কচাকাটা থানা পুলিশ।

বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।জানা গেছে, শনিবার রাত্রে ফিরোজ আবুল মোড়ে তার গালামালের দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে জোনাব আলীর বাড়ির সন্নিকটে বাঁশঝাড়ের কাছাকাছি পৌছলে ওঁৎ পেতে থাকা অজ্ঞাত একাধিক ব‍্যক্তি তার মাথায় ধারালো অস্ত্র দ্বারা এলোপাতাড়ি আঘাত করে। এতে সে রক্তাক্ত যখম অবস্থায় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে থাকাবস্থায় পথচারীরা দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে স্থানীয় পল্লী চিকিৎসককে ডেকে আনলে তিনি তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে কচাকাটা থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে, মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!