ভূরুঙ্গামারীতে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ জাল উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ জাল উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

ভূরুঙ্গামারীতে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ জাল উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বুধবার, ২৭ জুলাই, ২০২২
ভূরুঙ্গামারীতে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ জাল উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রায় ১লাখ ২০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমান নিষিদ্ধ ড্রাগন (চায়না) ও কারেন্ট জাল এবং ৫শ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
জানাগেছে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার দেব শর্মার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার পাইকের ছড়া ইউনিয়নে দুধকুমর নদে অভিযান চালিয়ে প্রায় ৭৬৭ মিটার ড্রাগন জাল ও ১ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে। এসময় কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরায় এ জনের ৫শ টাকা জরিমানা আদায় করা হয়।
পরে উপজেলা চত্বরে জাল গুলো পুড়িয়ে ফেলা হয়। উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে পরিচালিত এ ভ্রাম্যমান আদালতে উপজেলা মৎস্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) আদম মালিক চৌধুরী , ক্ষেত্রসহকারি আব্দুল জব্বার প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!