ভূরুঙ্গামারীর সীমান্ত থেকে বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীর সীমান্ত থেকে বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদক মামলার আসামিকে বিদেশে পালানোর সুযোগ করে দেওয়ার অভিযোগ দুই কর্মকর্তার বিরুদ্ধে দেশে ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় রেকর্ড ৯ মৃত্যু ও ১৫৭১ নতুন রোগী দুপুরের খাবারের পর কেন ঘুম পায়? এর বৈজ্ঞানিক কারণ ও প্রতিকারের উপায় ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসির ফলাফলে সরকারি কলেজের আধিপত্য কমিয়ে এগিয়ে আসছে বেসরকারি প্রতিষ্ঠান সুনামগঞ্জে ৫০ হাজার টাকা ঘুষ না দেওয়ায় নামজারি বাতিল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের মানবাধিকার প্রধানের চাকরি পরীক্ষায় মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধি: যা বললেন তথ্য উপদেষ্টা রাণীশংকৈলে ৫০০ পিস ইয়াবা ও এসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ১৪৪৮ হিজরি হজ নিবন্ধন: কাতারে আবেদন শুরু ২০ সেপ্টেম্বর থেকে ১৬ বছর পর বার্নাব্যুতে হোসে মরিনিও: রিয়াল মাদ্রিদের ডাগআউটে নতুন শুরুর অপেক্ষায়

ভূরুঙ্গামারীর সীমান্ত থেকে বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : রবিবার, ৫ জুন, ২০২২
বিএসএফ
রৌমারীতে পুশইন বিজিবি এবং বিএসএফের বিজিপির মধ‍্যে উত্তেজনা

ভূরুঙ্গামারী উপজেলার মইদাম সীমান্ত থেকে এক বাংলাদেশীকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।৪ জুন শনিবার বিকাল ৩টার দিকে উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম সীমান্তের শূণ্য রেখা থেকে কামাল হোসেনকে ধরে নিয়ে যায় বিএসএফ।বিজিবি ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার পাথরডুবি ইউনিয়নের কুড়িগ্রাম-২২বিজিবির অধিন মইদাম বিওপির ৯৭৭/৭ এস এর শূণ্য রেখা থেকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার দিনহাটা থানার ১২৯ বিএসএফ দিঘলটারী ক্যাম্পের সদস্যরা কামাল হোসেন নামে এক বাংলাদেশীকে ধরে নিয়ে যায়।কামাল হোসেন ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামের বাসিন্দা আবুল হোসেনের ছেলে। জেনে নিন> সারা দেশের গরু-ছাগলের হাট

তিনি ওই সীমান্তের শূণ্য রেখার নিকট বাংলাদেশ অভ্যন্তরে অবস্থিত একটি বাড়ী থেকে ধান কিনে বস্তায় ভরে শূণ্য রেখা দিয়ে আসার সময় ভারতের দিঘলটারী বিএসএফের একটি টহল দল তাকে আটক করে। বর্তমানে কামাল বিএসএফের হেফাজতে রয়েছে।২২বিজিবি কুড়িগ্রামের অধীন মইদাম ক্যাম্পের একটি সূত্র ঘটনার সত্যতা নিশ্চিৎ করেছে। সূত্রটি জানায়, বিএসএফ’র হেফাজতে থাকা বাংলাদেশীকে ফেরত আনার জন্য বিজিবির তরফ থেকে বিএসএফকে বার্তা পাঠানো হয়েছে। তাকে ফেরত আনার চেষ্টা চলছে।তবে কুড়িগ্রাম-২২বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মোস্তাকিমকে একাধিক বার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। ফলে তার মন্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!