ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহা-হিসাব নিরীক্ষক কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নতুন ট্রাফিক ও সম্পত্তি আইন পাস করল কাতারের শুরা কাউন্সিল শিল্পাঞ্চল ও কেপিআই নিরাপত্তায় আনসার সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি: মহাপরিচালক সুন্দরবনে দুই বাহিনীর গোলাগুলির ঘটনায় পাঁচ জেলে অপহৃত এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির মোংলা বন্দর হবে দেশের নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী মুচলেকা দিয়ে আদালত থেকে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি মানিকগঞ্জে ট্রিপল মার্ডার: চার ভাইসহ পাঁচজনের মৃত্যুদণ্ড ও আটজনের যাবজ্জীবন খুলনায় চুইঝালের শতকোটি টাকার বাণিজ্যিক সম্ভাবনা রেল দরপত্র জালিয়াতির তদন্ত নিয়ে গড়িমসি, জানেন না সময়সীমা জিএম

ভূরুঙ্গামারীর দুই গ্রামে আগাম ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০০:০২ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২ ২৯৯ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীর দুই গ্রামে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুটি গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আযহার ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়া গ্রাম দুটি হলো উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া ও পাইকডাঙ্গা।

শনিবার সকাল আটটায় ছিট পাইকেরছড়া গ্রামের আহলে হাদীস অনুসারীদের জামে মসজিদের সামনের ঈদগা মাঠে ঈদের একটি জামায়াত অনুষ্ঠিত হয়। অপরটি পাইকডাঙ্গা মসজিদে অনুষ্ঠিত হয়।

গ্রাম দুটির শতাধিক মানুষ ঈদুল আযহার নামাজে অংশ গ্রহণ করেন। ছিট পাইকেরছড়া গ্রামে অনুষ্ঠিত ঈদের জামায়াতে ওই গ্রামের মুসল্লী ছাড়াও উপজেলার জয়মনিরহাট ও পাশ্ববর্তী ফুলবাড়ি উপজেলার বেশ কিছু মুসল্লী অংশ গ্রহণ করতে আসেন। ছিট পাইকেরছড়ার ঈদ জামায়াতের ইমামতি করেন মওলানা মোকছেদুল ইসলাম। পাইকডাঙ্গা গ্রামের ঈদের জামায়াতে ইমামতি করেন মওলানা আশরাফুল ইসলাম। নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে মুসল্লীদের নিরাপত্তা দেয়া পুলিশ।

ছিট পাইকেরছড়া গ্রামের মুসল্লী সিরাজুল ইসলাম, নূরুল ইসলাম, মাইদুল ইসলাম বলেন, বেশ কয়েক বছর যাবত সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করছি।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, ছিট পাইকেরছড়া ও পাইকডাঙ্গা গ্রামের কিছু পরিবার সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন। আজ সকালে শান্তিপূর্ণভাবে তাদের ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়েছে।
Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীর দুই গ্রামে আগাম ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত 

আপডেট সময় : ১২:০০:০২ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২