দৌলতপুরে মরহুম সজিব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়ন বিএনপির আয়োজনে মরহুম সজিব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বেলা চারটায় বৈরাগীরচর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলার প্রধান অতিথি দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।
প্রধান অতিথি জনাব বাচ্চু মোল্লা বলেন, ফুটবল খেলা শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক বিকাশে সহায়তা করে। বিশেষ করে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার আয়োজন আমাদের দলীয় কার্যক্রমের অংশ তাই যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগ করে দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বদ্ধপরিকর।
সর্বপ্রকারের সহযোগিতার আশ্বাস দিয়ে জনাব বাচ্চু মোল্লা আরও বলেন দৌলতপুরে সকল প্রকার খেলাধুলার উন্নয়নে দৌলতপুর বিএনপি পাশে থাকবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন, মরিচা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান, মরিচা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মাহাবুল মন্ডলসহ বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।
ফাইনাল খেলায় অংশ নেন মরিচা ইউনিয়নের স্থানীয় লায়ন ফুটবল একাদশ ও টাইগার ফুটবল একাদশ।
লায়ন ফুটবল একাদশকে এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জয় করেন টাইগার ফুটবল একাদশ।
রানার্স আপ পুরুস্কার 32″ এলইডি টিভি লায়ন ফুটবল একাদশের হাতে তুলে দেন বিশেষ অতিথি আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন।
প্রধান অতিথি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার হাত থেকে চ্যাম্পিয়ন্স পুরস্কার একটি ফ্রিজ গ্রহণ করেন টাইগার ফুটবল একাদশ। খেলায় ফুটবলপ্রেমী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
Leave a Reply