মূল্যস্ফীতি ,লোডশেডিং এর মধ্যে বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে দুশ্চিন্তায় ভোক্তারা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মূল্যস্ফীতি ,লোডশেডিং এর মধ্যে বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে দুশ্চিন্তায় ভোক্তারা : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ ও ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যার অভিযোগ

মূল্যস্ফীতি ,লোডশেডিং এর মধ্যে বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে দুশ্চিন্তায় ভোক্তারা

সৃষ্টি ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
মূল্যস্ফীতি ,লোডশেডিং এর মধ্যে বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে দুশ্চিন্তায় ভোক্তারা

দিনের বেলায়ও রেস্তোরাঁয় মোমবাতি জ্বালিয়ে চলছে খাওয়াদাওয়া। গতকাল বেলা দেড়টায় পুরান ঢাকার শাঁখারীবাজারে দিনের বেলায়ও রেস্তোরাঁয় মোমবাতি জ্বালিয়ে চলছে খাওয়াদাওয়া। আগস্টে রেকর্ড বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। বাজারে নিত্যপণ্যের দাম চড়া। বেড়ে গেছে মূল্যস্ফীতি। এর মধ্যে দিনে-রাতে বিদ্যুৎ নিয়ে ভুগছে মানুষ। এখন প্রতিদিন চার থেকে পাঁচবার বিদ্যুৎ চলে যাচ্ছে ঢাকাতেই। ঢাকার বাইরে গ্রাম এলাকার পরিস্থিতি আরও খারাপ। এমন পরিস্থিতিতে বিদ্যুতের দাম বাড়ানোর আলোচনায় দুশ্চিন্তায় ভোক্তারা।আরও পড়ুন>> অর্থ মন্ত্রণালয় বলছে দাম বাড়াতে হবে বিদ্যুতের
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে দেশের মানুষ। সরকারি হিসাবে মূল্যস্ফীতি ৯ শতাংশ ছাড়িয়ে গেছে। গত মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার তদারকি আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে বিদ্যুতের দাম বাড়ানো হলে সব জিনিসের দাম আরও বেড়ে যাবে।
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম নিয়ে আজ বৃহস্পতিবার( ১৩ অক্টেম্বর )বেলা সাড়ে ১১টায় সিদ্ধান্ত ঘোষণা করার কথা। এটি ঘোষণা করবে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে প্রায় পাঁচ মাস আগে শুনানি করেছিল বিইআরসি। ওই সময়ে দাম বাড়ানোর তীব্র বিরোধিতা করেছেন ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধিরা।
সিদ্ধান্ত নিয়ে বিইআরসির কেউ আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি। তবে বিদ্যুৎ ও জ্বালানি খাতের এই নিয়ন্ত্রক সংস্থার দায়িত্বশীল চারজন কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হলে খুচরা পর্যায়েও দাম বাড়াতে হবে। বাড়তি খরচের চাপ নিতে পারবেন না ভোক্তা। তাই বিদ্যুতের দাম বাড়ানোর অবস্থান থেকে সরকারও সরে এসেছে। এ অবস্থায় ভোক্তার স্বস্তির বিষয়টি গুরুত্ব পাচ্ছে বেশি। তাই দাম না বাড়িয়ে ঘাটতি সমন্বয়ের দিকে যাচ্ছে বিইআরসি। তথ্য সুত্র

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!