ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের চট্টগ্রাম আগমনকে ঘিরে বর্ণাঢ্য আনন্দ মিছিল

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তারেক রহমানের চট্টগ্রাম আগমনকে ঘিরে বর্ণাঢ্য আনন্দ মিছিল

চট্টগ্রামে বিএনপির শীর্ষ নেতা ও প্রধানমন্ত্রী পদপ্রার্থী তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে নগরীর পাহাড়তলীতে আয়োজিত হয়েছে বর্ণাঢ্য আনন্দ মিছিল। সোমবার দুপুরে পাহাড়তলীর সাগরিকা মোড়ে এই উপলক্ষ্যে আয়োজিত এক বিশেষ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি বলেন, বৈচিত্র্যের মাঝে বিদ্যমান সম্প্রীতিই আমাদের বড় শক্তি এবং এই সম্প্রীতি অটুট রাখতেই তারেক রহমান চট্টগ্রামে আসছেন।

সমাবেশে সাঈদ আল নোমান স্মরণ করিয়ে দেন যে, গত ১২ ফেব্রুয়ারি সনাতন ধর্মাবলম্বীরা বিএনপিকে ভোট দিয়ে দলের প্রতি আস্থার পরিচয় দিয়েছিলেন। সেই আস্থার প্রতি সম্মান জানাতে এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই প্রধানমন্ত্রী হিসেবে তিনি চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন।

পড়ুন>>সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের মেয়াদ শেষ হওয়ার

এ প্রসঙ্গে অতীতের স্মৃতিচারণ করে তিনি বলেন, ১৯৯৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রামের জেএম সেন হলের পূজামণ্ডপে এসেছিলেন। সেই সময় প্রয়াত আবদুল্লাহ আল নোমান তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এবার সেই ধারা বজায় রেখে তারই সন্তান চট্টগ্রামবাসীর আমন্ত্রণে একই মণ্ডপে আসছেন।

বক্তব্যের এক পর্যায়ে সাঈদ আল নোমান জোর দিয়ে বলেন, মানবতাই আমাদের আসল পরিচয়। তিনি আরও যোগ করেন যে, বিএনপি সনাতন ধর্মাবলম্বীদের কেবল নিরাপত্তা প্রদান নয়, বরং সবরকমের সহযোগিতা করে যাচ্ছে। সংসদ সদস্য হিসেবে এলাকায় খাবার, শিক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়াই তার প্রধান লক্ষ্য।

পড়ুন>>ইসরাইলি স্পাইওয়্যারের টার্গেট আল-জাজিরার সাংবাদিকরা

সমাবেশ শেষে তিনি সাগরিকা মোড় থেকে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে নিয়ে একটি আনন্দ র‍্যালি বের করেন, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাগরিকা স্কয়ারে সমাপ্ত হয়। এ সময় তিনি নিজেও কাঁধে ঢাক ঝুলিয়ে উৎসবে অংশ নেন এবং অসহায় মানুষের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেন। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাগরিকা স্কয়ারে গিয়ে শেষ হয়।

নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলালের সভাপতিত্বে এবং পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়ার সঞ্চালনায় এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন ও এসকে খোদা তোতন, সদস্য আবুল হাশেম ও মোশাররফ হোসেন ডিপ্টি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজীব ধর তমালসহ স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তারেক রহমানের চট্টগ্রাম আগমনকে ঘিরে বর্ণাঢ্য আনন্দ মিছিল

আপডেট সময় : ০৭:০৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬