ভূরুঙ্গামারীতে থানা পুলিশের অভিযানে ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার
- আপডেট সময় : ০৮:৩৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে থানা পুলিশের অভিযানে ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী এক প্রতারককে গ্রেফতার করেছে থানা পুলিশ। দীর্ঘদিন যাবত ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন অপকর্ম করে আসছিলো মমিনুল ইসলাম (২৯)। অভিযুক্ত মমিনুর ইসলাম উপজেলার বাগভান্ডার গ্রামের সোনাতলী এলাকার শফিকুল ইসলামের পুত্র। ভূয়া ডিবি পরিচয়ে নিরীহ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, কখনো মাদক মামলার আসামি অপবাদ দিয়ে, কখনো বা নারী শিশু নির্যাতন মামলার আসামি অপবাদ দিয়ে মানুষের নিকট থেকে প্রতারণা করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে প্রতারক মমিনুলের বিরুদ্ধে। এছাড়া তার বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় একটি চুরি মামলা রয়েছে।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানা পুলিশের বিশেষ অভিযানে ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শন করে এক বৃদ্ধ ব্যক্তির নিকট হতে অর্থ আদায় চেষ্টাকালে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























