মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
- আপডেট সময় : ০৫:১৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদে অশালীন কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে অভিযুক্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে দণ্ডপ্রাপ্ত এই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হয় বলে সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) মাধ্যমে নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের নাম নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতার।
মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, মক্কার ওই মসজিদে অশালীন কর্মকাণ্ডে জড়িত থাকার সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তার করে। পরবর্তীতে যথাযথ তদন্ত শেষে মামলাটি আদালতে গড়ায়। বিচার প্রক্রিয়ায় অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার পর আদালত তাদের মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন। সৌদি বিচার ব্যবস্থায় ‘তাজির’ শাস্তির বিধান অনুযায়ী অপরাধের ধরন, মসজিদের পবিত্রতা ক্ষুণ্ন হওয়া এবং সংশ্লিষ্ট পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করেই বিচারক এই চূড়ান্ত রায় দেন। পরবর্তীতে রাজকীয় আদেশের মাধ্যমে এই রায় কার্যকরের অনুমোদন দেয়া হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ধর্মীয় স্থান বা মসজিদের পবিত্রতা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ইসলামী আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে এ ধরনের গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অন্যদেরকেও আইনের আওতায় এনে কঠোর শাস্তির মুখোমুখি করা হবে বলে মন্ত্রণালয় সতর্ক করেছে।
তবে দুই বাংলাদেশির বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে কী ধরনের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছিল, তা নিয়ে বিবৃতিতে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
সূত্র: মানবজমিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























