এশিয়ান গেমস: বাংলাদেশ নারী ফুটবল দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা, নতুন মুখ অর্পিতা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
এশিয়ান গেমস: বাংলাদেশ নারী ফুটবল দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা, নতুন মুখ অর্পিতা : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে চোরাচালান ও মাদক রোধে বিজিবিকে আরও কঠোর হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির স্থগিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ এশিয়ান গেমস: বাংলাদেশ নারী ফুটবল দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা, নতুন মুখ অর্পিতা দেশের সব মেডিকেল ও জেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালুর নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দেশে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে: মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী নেপালে বন্যা: ছয়টি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকা ৯৩৩ শ্রমিক বাংলাদেশসহ তিন দেশের এলএনজি সরবরাহে ফোর্স মেজরের মেয়াদ বাড়াল কাতার এনার্জি ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি সভাপতি তামিম ইকবাল মুসলিম বিশ্বকে আসল শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মোজতবা খামেনির

এশিয়ান গেমস: বাংলাদেশ নারী ফুটবল দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা, নতুন মুখ অর্পিতা

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

জাপানের আইচি-নাগোয়ায় আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ২০তম এশিয়ান গেমস। এই আসরে অংশগ্রহণের লক্ষ্যে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। লাল-সবুজের এই প্রতিনিধিরা ১৪ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে। মূল টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুতির অংশ হিসেবে দল আজ রাতেই চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে। সেখানে গুয়াংঝু এফসির বিপক্ষে আগামী ৭ ও ১০ সেপ্টেম্বর দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে রুপনা-মারিয়াদের।

এবারের স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। সর্বশেষ সাফজয়ী দল থেকে বাদ পড়েছেন সুরমা জান্নাত, হালিমা আক্তার, উমেহেলা মারমা ও সৌরভী আকন্দ। তাদের জায়গায় দলে ফিরেছেন মিডফিল্ডার মুনকি আক্তার এবং দুই ডিফেন্ডার আইরিন খাতুন ও নবীরণ খাতুন। এছাড়া দলে একমাত্র নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন অর্পিতা বিশ্বাস। গত মে মাসে ভারতের গোয়ায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি তিনি। এবার এশিয়ান গেমসের মঞ্চেই জাতীয় দলের জার্সিতে তার অভিষেক হতে পারে।

এশিয়ান গেমসে বাংলাদেশ বেশ কঠিন গ্রুপে পড়েছে, যেখানে তাদের লড়তে হবে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের মতো শক্তিশালী দলের বিপক্ষে। দলের সম্ভাবনা নিয়ে বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কোচ পিটার বাটলার বাস্তববাদী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘উত্তরটা হয়তো কিছুটা কঠিন শোনাবে, তবে আমাদের বাস্তববাদী হতে হবে। আমরা এখনো পদক জয়ের মতো স্তরে পৌঁছাইনি।’ তবে চীনে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাওয়াকে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন কোচ। তিনি মনে করেন, ভালো মানের দলের বিপক্ষে খেলার এমন অভিজ্ঞতা দলের জন্য অত্যন্ত প্রয়োজন।

এশিয়ান গেমসের বাংলাদেশ নারী ফুটবল দল

  • গোলকিপার: রুপনা চাকমা, স্বর্ণা রানী, মিলি আক্তার।
  • ডিফেন্ডার: শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, সুরভী আক্তার, অর্পিতা বিশ্বাস, উন্নতি খাতুন, আইরিন খাতুন, নবীরণ খাতুন।
  • মিডফিল্ডার: মনিকা চাকমা, মৌমিতা খাতুন, মারিয়া মান্দা, আনিকা রানিয়া, মুনকি আক্তার।
  • ফরোয়ার্ড: তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার, মোসাম্মৎ সাগরিকা, শামসুন্নাহার জুনিয়র ও মোসাম্মৎ সুলতানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!