ওমানে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন বন্ধ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ওমানে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন বন্ধ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাশিয়ায় সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফের গোপন সফর নিয়ে জল্পনা হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে ৫৭৫ পদে নিয়োগ: আবেদনের শেষ তারিখ ২৭ আগস্ট প্লান্টার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য ওমানে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন বন্ধ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দিয়ে বদলি দক্ষিণ আফ্রিকা সফরে বড় হারের পর বাংলাদেশ ‘এ’ দলে বড় পরিবর্তন কৃষকদের মারধর করতে এসে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে রদবদল: দায়িত্ব পেলেন মু. মাহবুবুর রশীদ দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা সার কেলেঙ্কারির প্রকৃত ঘটনাকে আড়াল করে ডিলারের বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল

ওমানে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন বন্ধ

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

ওমানে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসী কর্মীদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ইস্যু করা এবং বিদ্যমান পারমিট নবায়নের সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। গত কয়েক সপ্তাহে নিয়োগদাতাদের পক্ষ থেকে করা নবায়নের আবেদনগুলো কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করায় বিষয়টি সামনে আসে। সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, বর্তমানে ৬০ বছর অতিক্রান্ত প্রবাসীদের ওয়ার্ক পারমিট দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত অভিজ্ঞ ও দক্ষ প্রবাসীরা এই নতুন সিদ্ধান্তে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। উল্লেখ্য, ২০২২ সালের জানুয়ারিতে ওমান সরকার ৬০ বছর বয়স পার হওয়ার পরও প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নের বিশেষ সুযোগ দিয়েছিল, যার মূল লক্ষ্য ছিল দক্ষ কর্মীদের দেশটিতে ধরে রাখা। বর্তমান সিদ্ধান্তের মাধ্যমে সরকার কার্যত সেই আগের নীতি থেকে সরে এসেছে। যদিও ওমানের শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এখনো ওয়ার্ক পারমিট নবায়নের অনলাইন সেবাটি চালু রয়েছে, তবে সেখানে বয়সসীমা সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট নির্দেশনা বা তথ্য উল্লেখ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!