ভূরুঙ্গামারীতে গাঁজাসহ আটক ২
- আপডেট সময় : ০৪:৩৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৩২০৩৫ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে গাঁজাসহ আটক ২
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটোভ্যানের সিটের নিচ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় গাঁজা বহনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার জামতলা মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। অভিযান পরিচালনা করেন ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।
আটককৃতরা হলেন, গোলাপ হোসেন (৩২) সে উপজেলার পাথরডুবি ইউনিয়নের মজিবর হোসেনের পুত্র। অপরজন সিরাজুল ইসলাম (২৩) সে একই এলাকার আব্দুর রহিমের পুত্র।
পড়ুন>> শিক্ষার্থীকে দিয়ে ম্যাসাজের ভিডিও ভাইরাল: সংশ্লিষ্ট শিক্ষকদের শোকজ
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, পাথরডুবি ইউনিয়ন গাঁজা চোরাচালানের অন্যতম রুট হিসেবে পরিচিত। এ কারণে ওই এলাকায় নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজা উদ্ধার ও দুইজনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























