বৌলাই নদীতে ড্রেজার বন্ধের অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বৌলাই নদীতে ড্রেজার বন্ধের অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রতারণার মামলায় কারাগারে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কেন ইংল্যান্ডে ফিরতে নারাজ আলভারেজ? বার্সেলোনায় যাওয়ার পেছনে রয়েছে পারিবারিক কারণ প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো রাজধানীতে জশনে জুলুস: ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লাখো মানুষের বর্ণাঢ্য শোভাযাত্রা ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ জন শিক্ষক-গবেষককে সম্মাননা কোস্ট ফাউন্ডেশনে ৫০ জন নিয়োগ: বেতন ৩১,৮৪৫ টাকা পর্যন্ত, সরাসরি সাক্ষাৎকারে আবেদনের সুযোগ ফটিকছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ডেভিড ইমনের সহযোগী মোবারক তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান ডা. জাহিদ হোসেনের যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত

বৌলাই নদীতে ড্রেজার বন্ধের অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
বৌলাই নদীতে ড্রেজার বন্ধের অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা

 

 

 

 

বৌলাই নদীতে ড্রেজার বন্ধের অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা

 

 

 

গত এক সাপ্তাহ ধরে সুনামগঞ্জের তাহিরপুরে বৌলাই নদীতে চলমান অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে গেলে সংঘবদ্ধ ড্রেজার চালানোর সঙ্গে জড়িতরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনেই তার সঙ্গে থাকা এক সহযোগীর উপর ১০-১৫ জনের একটি দল হামলা ও মারধরের ঘটন ঘটায়। কিন্তু প্রশাসন তাৎক্ষণিক কোনো পদক্ষেপ গ্রহণ না করায় সচেতন মহলে চরম ক্ষোভ বিরাজ করছে।

 

জেনে নিন সাহরী, ইফতার ও নামাজের সময়সুচী

সাহরীর শেষ সময় : ৪:১৪
ইফতারের সময় : ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:২০
  • দুপুর ১২:০৪
  • বিকেল ৪:৩৪
  • সন্ধ্যা ৬:২৮
  • রাত ৭:৪৪
  • ভোর ৫:৩৬
  • আল্লাহ্ সর্ব শক্তিমান।

 

 

সোমবার (৯ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার উপজেলা সদর সংলগ্ন আলিয়া মাদ্রাসার পাশে এই ঘটনা ঘটে। ঘটনার পর থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে থানা সুত্রে জানা গেছে।

 

 

 

প্রত্যক্ষদর্শী ও খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার সদরের পাশে বৌলাই নদী থেকে দিনে রাতে প্রকাশ্যে ড্রেজার মেশিন দিয়ে গত এক সাপ্তাহ ধরে মাটি উত্তোলন করে তাহিরপুর আলিয়া মাদ্রাসার চারতলা ভবনের বেইজমেন্ট ভরাটের কাজ করছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তুজাম্মিল হক নাসরুম,ছাত্রদল আহবায়ক আবিল হাসান রাসেলসহ বেশ কয়েকজন।

 

পড়ুন>> এমপিও নীতিমালায় পরিবর্তন: শীর্ষ পদে ১৮ বছরের অভিজ্ঞতা

 

 

এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলা প্রশাসনের নজরে আসে। পরে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউর রাহয়ান ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি অবৈধ ড্রেজার বন্ধ করে তা ভেঙে ধ্বংস করার নির্দেশ দেন। ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী ভূমি অফিসের পরিছন্নতাকর্মী রুবেল মিয়াসহ কয়েকজন ড্রেজার মেশিন ভাঙচুর করেন।

 

 

 

 

পরে ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করতে জ্বালানি আনতে রুবেল মিয়া বাজারে যাওয়ার সময় তার ওপর কিছু লোকজন হামলা চালায়। তার মোটরসাইকেল ভাঙচুর করে এবং তাকে মারধর করে হামলাকারীরা সংখ্যায় বেশি হওয়ায় ম্যাজিস্ট্রেট সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। রুবেল কিংবা তার সঙ্গে থাকা ভূমি অফিসের কর্মচারীরা হামলাকারীদের নাম জানাতে পারেন নি।

 

 

 

তুজাম্মিল হক নাসরুমের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,আমি অসুস্থ্ সিলেটে আছি। এই বিষয়ে আমার কিছুই জানা নেই।

 

পড়ুন>> ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে না শিক্ষাগত যোগ্যতা

 

এই বিষয় উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু জানান, আমি ছুটিতে ছিলাম। আমার অবর্তমানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউর রাহয়ান দায়িত্বে ছিলেন। যে ঘটনা ঘটেছে তা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

 

 

 

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, বৌলাই নদীতে ড্রেজার বন্ধের অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামল চালানোর ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!