চীনের মানুষ‍্যবিহীন মহাকাশযান সফলভাবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চীনের মানুষ‍্যবিহীন মহাকাশযান সফলভাবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে প্রমোদতরি ডুবির ঘটনায় নিউজিল্যান্ডের কিশোরের উদ্ধার অভিযান সমাপ্ত চাকরি ছেড়ে টিকটকে ক্যারিয়ার: বাস্তবতা ও সাফল্যের নতুন সমীকরণ ইরানের সঙ্গে আলোচনায় তাড়াহুড়ো নেই ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে জাতীয় রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে মোদির বাসভবনের পাশের ৭০০ পরিবারকে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের প্রতারণার মামলায় কারাগারে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কেন ইংল্যান্ডে ফিরতে নারাজ আলভারেজ? বার্সেলোনায় যাওয়ার পেছনে রয়েছে পারিবারিক কারণ প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো

চীনের মানুষ‍্যবিহীন মহাকাশযান সফলভাবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ

সৃষ্টি বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২ জুন, ২০২৪
চীনের মানুষ‍্যবিহীন মহাকাশযান সফলভাবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ

চীনের মানুষ‍্যবিহীন মহাকাশযান সফলভাবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ

চাঁদে মহাকাশযান পাঠিয়েছে চীন। মানুষ বিহীন এ যানটি চাঁদের কিছুটা দূরে সফলভাবে অবতরণ করেছে। রোববার (০২ জুন) বিবিসির এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে।

চীনের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ) জানিয়েছে, চীনের স্থানীয় সময় রোববার সকাল ৬টা ২৩ মিনিটে অবতরণ করেছে। চন্দ্রপৃষ্ঠের অদূরে দক্ষিণ মেরুর আইটকেন ব্যাসিনে এটি অবতরণ করে।

চীন সরকার জানিয়েছে, মাহাকাশযানটি এমন জায়গায় অবতরণ করেছে যেখানে আর কেউ পৌঁছাতে পারেনি। আইটকেন ব্যাসিন নামে পরিচিত এ জায়গাটি বিশাল গর্ত। চাঁদ গঠিত হওয়ার শুরুর দিকে বিরাট কোনো সংঘর্ষের ফলে এটির সৃষ্টি হয়েছিল বলে ধারণা করা হয়।

গত ৩ মে চাঁদের উদ্দেশে যাত্রা করে মহাকাশযানটি। এটির মূল উদ্দেশ্য হলো চাঁদ থেকে মূল্যবান পাথর ও মাটি সংগ্রহ করা। ইতোমধ্যে আইটকেন ব্যাসিন থেকে প্রাচীনতম কিছু পাথরও বের করেছে চন্দ্রযানটি।

প্রতিবেদনে বলা হয়েছে, মহাকাশযানটির চাঁদে অবতরণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। কারণ এটি একবার চাঁদের দূরবর্তী প্রান্তে পৌঁছে গেলে এটির সঙ্গে যোগাযোগ প্রায় অসম্ভব। নাসা জানিয়েছে, চাঁদের পৃষ্ঠ থেকে কাঙ্ক্ষিত উপকরণ সংগ্রহ করতে উচ্চঝুঁকি নিতে হবে। এতে তিন দিন সময় লাগতে পারে মহাকাশযানটির।

ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের চন্দ্র ভূতত্ত্ব বিশেষজ্ঞ অধ্যাপক পার্নেট-ফিশার বলেন, চাঁদে এমন অনেক পাথর রয়েছে যা আমরা আগে কখনো দেখি নাই। বিষয়টি নিয়ে অনেকের আগ্রহও রয়েছে। এ ছাড়া চাঁদ থেকে সংগ্রহ করা পাথরগুলো দিয়ে মহাকাশের গ্রহগুলোর গতিবিধি ব্যাখ্যা করা যাবে বলেও জানান তিনি।

নতুন করে চাঁদে পৌঁছানো এ মহাকাশযানটির নাম চেইঞ্জ-৬। এর আগে ২০১৯ সালে চেইঞ্জ-৪ নামের একটি মহাকাশযান পাঠিয়েছিল চীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!